ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জন্মদিনে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮, ৩০ জুলাই ২০২১
জন্মদিনে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন হাসারাঙ্গা
ওয়ানিন্দু হাসারাঙ্গা

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় টি-২০তে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে বৃহস্পতিবার সফরকারী ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক। এই ম্যাচে অন্যরকম রেকর্ড গড়েছেন লংকান বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

কলম্বোতে গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে লংকানদের বোলিং তোপে পড়ে ভারত। ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্যারিয়ার সেরা বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮১ রান তুলতে পারে টিম ইন্ডিয়া।

এদিন ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার ২৪তম জন্মদিন। বিশেষ দিনে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। যা জন্মদিনে কোন খেলোয়াড়ের সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৪ সালে জন্মদিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ রানে ৪ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির।

Advertisement

এছাড়া টি-২০তে ভারতের বিপক্ষে কোন বোলারের সেরা বোলিং ফিগার এটা। এর আগে নিউজিল্যান্ডের মিচেল সান্টনার ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!