ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুম্বাইয়ের বিদায়ী ম্যাচে রোহিতের কাছে ভক্তের অদ্ভুত আবদার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৭, ৯ অক্টোবর ২০২১
মুম্বাইয়ের বিদায়ী ম্যাচে রোহিতের কাছে ভক্তের অদ্ভুত আবদার
রোহিত শর্মা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখনো শেষ হয়নি। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন থেকেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য অধীর অপেক্ষা শুরু হয়ে গেছে। যার প্রমাণ মিলেছে আইপিএলের ম্যাচেও।

শুক্রবার রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে মুম্বাই জিতলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় প্লে অফে উঠতে পারেনি। দলটির এবারের আইপিএলের শেষ ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার কাছে অদ্ভুত আবদার করে বসেন এক সমর্থক।

টি-২০ বিশ্বকাপে নিঃসন্দেহে সব থেকে বড় ম্যাচ হতে চলেছে ২৪ অক্টোবর। সেদিন মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। দুই দেশের লড়াই থাকলেই যে উন্মাদনা তৈরি হয়, এবারও তার ব্যতিক্রম নয়। টিকিট নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে কাড়াকাড়ি। কোভিডের কারণে অনেকেরই টিকিট পেতে সমস্যা হচ্ছে।

Advertisement

সেই কারণেই রোহিতের কাছে টিকিটের আবদার করে বসলেন এক সমর্থক। আবু ধাবির স্টেডিয়ামে গতকাল হাতে লেখা একটি পোস্টার দেখা যায়। যেখানে লেখা ছিল, ‘রোহিত, ভারত বনাম পাকিস্তান ম্যাচের দুইটা টিকিট চাই।’

অবশ্য রোহিত সেই পোস্টার দেখেছেন কি না সেটা জানা যায়নি। কিন্তু সেই পোস্টার এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!