ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাসারাঙ্গা-নিশাংকার ফিফটিতে শ্রীলংকার বড় সংগ্রহ

টি-২০ বিশ্বকাপ, ২০২১
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫১, ২০ অক্টোবর ২০২১
হাসারাঙ্গা-নিশাংকার ফিফটিতে শ্রীলংকার বড় সংগ্রহ
ফিফটির পর হাসারাঙ্গা

টি-২০ বিশ্বকাপে প্রথম পর্বের এ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে শ্রীলংকা ও আয়ারল্যান্ড। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। সুপার টুয়েলভ রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে আগে ব্যাট করে বড় সংগ্রহ পেয়েছে লংকানরা।

নির্ধারিত ২০ ওভারে শ্রীলংকার সংগ্রহ ৭ উইকেটে ১৭১ রান।

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতেই যেন বিধ্বংসী শুরু করেন আইরিশ বোলাররা। মাত্র ৮ রানের মাঝে লংকানদের ৩ উইকেট শিকার করে তারা।

Advertisement

ওপেনার কুশল পেরেরা ও আভিষ্কা ফার্নান্দো দুজনেই গোল্ডেন ডাক মারেন। দিনেশ চান্দিমাল করেন ৬ রান। প্রথম ওভারে পল স্টার্লিং একটি ও দ্বিতীয় ওভারে জশ লিটল জোড়া উইকেট শিকার করেন।

অল্পেই ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরে পাল্টা আক্রমণ শুরু করেন পাথুম নিশাংকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুজনে গড়েন ৮২ বলে ১২৩ রানের বড় জুটি। ৪৭ বলে ৭১ রান করা হাসারাংগাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মার্ক আদাইর। 

ভানুকা রাজাপাকশেকে ফিরিয়ে তৃতীয় উইকেট শিকার করেন লিটল। এই বোলারের চতুর্থ শিকারে পরিণত হওয়ার আগে নিশাংকা করেন ৬১ রান। শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকার অপরাজিত ২১ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় লংকানরা। আর কেউই ২ অঙ্কের ঘরে রান করতে পারেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!