ইংল্যান্ডের ডেভিড মালানকে টপকে শীর্ষে উঠেছেন বাবর। আর দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার তাবরাইজ শামসিকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নেন হাসারাঙ্গা।
টি-২০ বিশ্বকাপের চলতি আসরে এ পর্যন্ত ৪ ইনিংসে ১৯৮ রান করেছেন বাবর। এরমধ্যে ৩ ইনিংসেই তিনি হাফ-সেঞ্চুরি করেছেন। যার স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের জানুয়ারি মাসের পর আবারো শীর্ষ স্থান দখল করেন বাবর।
.png)
৮৩৪ রেটিং নিয়ে শীর্ষে আছেন বাবর। ৭৯৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন মালান। এখন পর্যন্ত বিশ্বকাপে ৩ ইনিংসে ৪২ রান করেছেন তিনি। এতে অবনতি হয়েছে তার।
বোলারদের তালিকায় এবারের বিশ্বকাপে এ পর্যন্ত সর্বোচ্চ ১৪ উইকেট শিকারী শ্রীলংকার হাসারাঙ্গা। ১টি হ্যাট্টিকসহ ৭ ইনিংসে ১৪ উইকেট শিকারে বাবরের রেটিং পয়েন্ট ৭৭৬।
হাসারাঙ্গা শীর্ষে উঠায় দ্বিতীয়স্থানে নেমে যেতে হলো শামসিকে। এবারের বিশ্বকাপে ৪ ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তিনি।
চোখে পড়ার মত উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের। ৫ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি। ৭৭তম থেকে ৩৮তম স্থানে জায়গা পেয়েছেন শরিফুল।