ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশে ফিরেছে টাইগ্রেসরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ১ ডিসেম্বর ২০২১
দেশে ফিরেছে টাইগ্রেসরা
ছবি: ডেইলি বাংলাদেশ

গত মাসে দ্বিপাক্ষিক সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শেষে আজ জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দল।

বুধবার দুপুরের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আফ্রিকা অঞ্চলে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় মাঝপথেই বিশ্বকাপের বাছাই পর্ব বাতিল হয়। তবে র‌্যাংকিংয়ে ভালো অবস্থায় থাকায় প্রথমবারের মত ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

Advertisement

এবারের বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে পাকিস্তানকে ৩ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ২৭০ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। তবে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ।

২০২২ সালে ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!