ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যাটের পর বল হাতেও জ্বলে উঠলেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৮, ১৪ ডিসেম্বর ২০২১
ব্যাটের পর বল হাতেও জ্বলে উঠলেন আশরাফুল
মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএলে) ২০২১-২২ মৌসুমে রাজশাহীর শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। এবারের আসরে প্রথম দিন ব্যাট হাতে ঝলক দেখিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। এবার দ্বিতীয় দিনে বল হাতেও সাফল্য পেলেন জাতিয় দলের সাবেক এই অধিনায়ক।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করেছিলেন ইমরুল কায়েস ও আশরাফুল। উদ্বোধনী জুটিতে জাতীয় দলের বাইরে থাকা এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান গড়েন ১০১ রানের জুটি। ৯৩ বলে ৪৬ রান করে সাজঘরে হাঁটেন ইমরুল। অপর প্রান্তে সচল থেকে এবারের বিসিএলের প্রথম ফিফটি তুলে নেন আশরাফুল।

মেহেদী হাসানের শিকার হওয়ার আগে ১২০ বলে ৮ চারের সাহায্যে ৬১ রানের ইনিংস খেলেন আশরাফুল। এরপর আজ বল হাতে দুই উইকেট নিয়েছেন তিনি। ফিরিয়েছেন ৮৮ রান করা এনামুল হক বিজয় ও ৩৮ রান করা ফরহাদ রেজাকে।

Advertisement

মোট ১৯ ওভার বল করে ২ মেডেন দিয়ে ৪৯ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন আশরাফুল। এতে দ্বিতীয় দিন শেষে পূর্বাঞ্চলের ২৬০ রানের জবাবে বিসিবি দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৮ উইকেটে ২৮৮ রান। দক্ষিণাঞ্চল এগিয়ে আছে ২৮ রানে। ৯১ রান করে জাকির হাসান ও ২৮ রানে করে মেহেদি অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর:

পূর্বাঞ্চল: ২৬০/১০
আশরাফুল ৬১, ইমরুল কায়েস ৪৬

দক্ষিণাঞ্চল: ২৮৮/৮
বিজয় ৮৮, জাকির ৯১*

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!