ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ১৫ ডিসেম্বর ২০২১
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি
বাংলাদেশ নারী ক্রিকেট দল

ইতিহাসে প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শেষে নিশ্চিত হয়েছে বিশ্বকাপের আট দল। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের সূচিও।

করোনাভাইরাসের কারণে পুরো বাছাই পর্ব শেষ করতে না পারায় র‌্যাংকিং অনুযায়ী ২০২২ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

দল চূড়ান্ত হওয়ার পর নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য ৫০ ওভারের নারী বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হওয়ায় সব দলের সঙ্গেই ম্যাচ খেলার সুযোগ পাবে প্রথমবার নারী বিশ্বকাপে জায়গা করে নেয়া বাংলাদেশ। 

Advertisement

আগামী ৪ মার্চ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের প্রথম খেলা ৫ মার্চ। যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ মার্চ মাঠে নামবে বাংলাদেশ।

এরপর যথাক্রমে ১৪, ১৮, ২২, ২৫ এবং ২৭ মার্চ নিজেদের পরবর্তী ম্যাচগুলো খেলবে বাংলার মেয়েরা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে হবে নারী বিশ্বকাপের ফাইনাল।

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি:

৫ মার্চ ২০২২: বাংলাদেশ - দক্ষিণ আফ্রিকা (ডানেডিন)

৭ মার্চ ২০২২: বাংলাদেশ - নিউজিল্যান্ড (ডানেডিন)

১৪ মার্চ ২০২২: বাংলাদেশ - পাকিস্তান (হ্যামিল্টন)

১৮ মার্চ ২০২২: বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ (বে ওভাল)

২২ মার্চ ২০২২: বাংলাদেশ - ভারত (হ্যামিল্টন)

২৫ মার্চ ২০২২: বাংলাদেশ - অস্ট্রেলিয়া (ওয়েলিংটন)

২৭ মার্চ ২০২২: বাংলাদেশ - ইংল্যান্ড (ওয়েলিংটন)

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!