ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই দিন ধরে হবে আইপিএলের মেগা নিলাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ২৩ ডিসেম্বর ২০২১
দুই দিন ধরে হবে আইপিএলের মেগা নিলাম
আইপিএলের ট্রফি

ভারত তো বটেই, ক্রিকেট বিশ্বেরই অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ প্রতিযোগিতা শুরু হলে পুরো ক্রিকেটপাড়ার দৃষ্টি চলে আসে এর ওপরে। আগামী বছর অনুষ্ঠিতব্য আইপিএলের আসর নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

আগামী আইপিএল হবে ১০ দল নিয়ে। দুটি দল বাড়ার পাশাপাশি এবারের আইপিএলে হবে বড় নিলাম। প্রতি তিন বছর পর পর মেগা নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে নিজেদের নতুন করে সাজানোর সুযোগ পায় প্রতিটি দল। সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার ধরে রাখতে পারে নিজ দল। বাকীদের তুলতে হয় নিলামে।

বড় নিলাম হওয়ায় নামীদামী অনেক ক্রিকেটারই এবারের নিলামে উঠবেন। এরই মধ্যে প্রায় চূড়ান্ত হয়েছে এই নিলামের দিনক্ষণ। শোনা যাচ্ছে, দুই দিন ধরে হবে আইপিএলের এবারের আসরের মেগা নিলাম। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের ৭ এবং ৮ তারিখ।

Advertisement

ব্যাঙ্গালুরুতে এই বিরাট নিলাম হতে চলেছে বলে ভারতীয় সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন। বোর্ডের ওই কর্তার মতে, কোভিড পরিস্থিতি আরো খারাপ না হলে ভারতে এই নিলামের আয়োজন হওয়া একেবারে নিশ্চিত। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

প্রথমে শোনা গিয়েছিল এবারের নিলাম দুবাইয়ে হবে। কিন্তু ওমিক্রনের কারণে যাতায়াতে বিধিনিষেধ চালু হলে তখন অন্য সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে ভারতেই এই নিলাম আয়োজন করা অনেক সুবিধার, এমনটাই মনে করছেন বোর্ডের কর্তারা।

সামনের বার আইপিএলে দু’টি নতুন দল অংশ নিচ্ছে। সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দল লখনৌ এবং সিভিসি ক্যাপিটালের আহমেদাবাদ নতুন দল হিসেবে অংশ নেবে। দুই দলকেই ২৫ ডিসেম্বরের মধ্যে তাদের প্রথম তিন ক্রিকেটারের নাম জানানোর কথা ছিল। কিন্তু সিভিসি ক্যাপিটালের মালিকানা নিয়ে কিছু প্রশ্ন ওঠায় সেই মেয়াদ বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, এবারই সম্ভবত শেষ বার আইপিএল নিলাম হতে চলেছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই প্রথার বিরোধিতা করছে। তাদের দাবি, দল বানাতেই অনেক পরিশ্রম করতে হয়। সেখানে একটি দল তৈরির তিন বছর যদি তা ভেঙেচুরে যায়, তাহলে কোনো উদ্দেশ্য সাধন হয় না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!