ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনায় বাড়ছে করোনা, আক্রান্ত বেড়ে ১০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:১৫, ৩১ ডিসেম্বর ২০২১
বার্সেলোনায় বাড়ছে করোনা, আক্রান্ত বেড়ে ১০
ছবি: সংগৃহীত

কিছুদিন ধরেই ইউরোপজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রাণঘাতী এ ভাইরাস হানা দিয়েছে বার্সেলোনা স্কোয়াডে। করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন দলটির আরো তিন ফুটবলার। এতে আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা বেড়ে ১০ জন হলো।

লা লিগার নিয়ম অনুযায়ী করা নিয়মিত পিসিআর পরীক্ষার সর্বশেষ করোনা পজিটিভ হয়েছেন ফিলিপ কৌতিনহো, সার্জিনো দেস্ত ও এজ আব্দে। বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এ দুঃসংবাদ জানিয়েছে বার্সেলোনা।

আক্রান্ত খেলোয়াড়রা সুস্থ রয়েছেন বলে বিবৃতিতে কাতালানদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়রা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

Advertisement

গত সোমবার করোনা পরীক্ষায় পজিটিভ হন ক্লেমোঁ লংলে ও দানি আলভেস। পরদিন সেই তালিকায় যুক্ত হয় জর্দি আলবা ও আলেহান্দ্রো বালদের নাম। এর আগের দিন বুধবার ওসমান দেম্বেলে, গাভি ও স্যামুয়েল উমতিতির শরীরেও করোনা পজিটিভ ধরা পড়ে।

আসন্ন নতুন বছরের শুরুতেই তাই কঠিন পরীক্ষায় পড়তে হবে বার্সার কোচ জাভি হার্নান্দেজকে। তার হাতে থাকা সুস্থ খেলোয়াড়ের সংখ্যা একেবারেই কম। করোনার সংক্রমণ ছাড়াও চোটে আছেন মেম্ফিস ডিপাই, সার্জি রবার্তোসহ বেশ কয়েকজন।

সবমিলিয়ে ভালো একটি একাদশ সাজানোই মুশকিল হয়ে পড়েছে বার্সার জন্য। তবে লা লিগার নিয়ম অনুসারে, মূল স্কোয়াড ও রিজার্ভ বেঞ্চ মিলিয়ে ১৩ জন ফুটবলার উপযুক্ত থাকলেই কোনো দলকে খেলতে হবে। এ শর্ত পূরণ না হলে সেক্ষেত্রে ম্যাচ স্থগিত হবে।

আগামী ৩ জানুয়ারি লিগের ম্যাচে মায়োর্কা মাঠে খেলতে নামবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায়। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বার্সা রয়েছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!