ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিটন সবসময় সামর্থ্যের তুলনায় রান কম করেছে: সুজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৬, ৩ জানুয়ারি ২০২২
লিটন সবসময় সামর্থ্যের তুলনায় রান কম করেছে: সুজন
লিটন দাস

সাদা পোশাকের ক্রিকেট তথা টেস্ট ফরম্যাটে কী দুর্দান্ত ফর্মে আছেন লিটন দাস! কে বলবে, মাত্র মাস দুয়েক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে রান পাচ্ছিলেন না বলে জঘন্য সব ট্রলের শিকার হয়েছিলেন তিনি! লিটনের এমন রাজকীয় প্রত্যাবর্তনে অবশ্য অবাক নন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

লিটনের এই পারফরম্যান্সে সুজন অবাক নন। বরং তার মতে লিটন আরো ভালো ও ধারাবাহিকভাবে খেলার সামর্থ্য রাখেন। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটনকে রীতিমতো প্রশংসার সাগরে ভাসিয়েছেন সুজন।

লিটনের ব্যাটিং প্রসঙ্গে সুজন বলেন, ‘লিটনের ব্যাটিং তো সাবলীল। ও যেমন ব্যাটিং করে সেরকমই করেছে। লিটনের ব্যাটিং দেখা সবসময়ই গুড টু ওয়াচ। ওর টাইমিং এত ভালো। আজ ব্যাটিং দেখে একবারও মনে হয়নি কোনো রকম চাপে আছে। এত সাবলীলভাবে, সহজভাবে বোলারদের মোকাবেলা করেছে, দুর্দান্ত।’

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে রানখরার কারণে ঢালাওভাবে সমালোচনার শিকার হয়েছিলেন লিটন। বিভিন্ন পেজ তাকে নিয়ে দিয়েছিল নেতিবাচক অফার। সেই লিটনই টেস্টে এত ধারাবাহিক ও স্বাচ্ছন্দ্যে খেলছেন যে তার নিন্দুকরাও এখন হয়তো ভক্ত না হয়ে পারবেন না। সুজন জানালেন, লিটনের যে সামর্থ্য আছে তাতে আরো ভালো করা অসম্ভব না।

সুজন বলেন, ‘লিটন কত ভালো খেলোয়াড় আমরা জানি। বিশ্বকাপে রান না করার পরও আমরা জানতাম ওর সামর্থ্য। লিটন সবসময় সামর্থ্যের তুলনায় রান কম করেছে। কিন্তু সে সবসময় সুন্দর খেলে, আজকেও সুন্দর খেলেছে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!