ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টাইগারদের প্রশংসায় ভাসালেন কিউই অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩, ৫ জানুয়ারি ২০২২
টাইগারদের প্রশংসায় ভাসালেন কিউই অধিনায়ক
ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

টানা ৯টা টেস্ট হারার পর নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের দেশে প্রথমবার টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। পেসার এবাদতের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯ রানের লিড দিতে পারে কিউইরা। যা অনায়াসে পার করে ইতিহাস সৃষ্টি করেছে মুমিনুল বাহিনী। 

ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

ল্যাথাম বলেন, তিনটি দিকে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। বাংলাদেশ অবশ্যই আমাদের দেখিয়েছে কীভাবে এ দুর্বলতা কাজে লাগাতে হয়। তারা ভাল পার্টনারশিপ তৈরি করতে সক্ষম হয়েছিল, আমাদের উপর চাপ প্রয়োগ করতে সক্ষম হয়েছিল এবং দুর্ভাগ্য আমরা সেটা করতে পারিনি।

Advertisement

তিনি আরো বলেন, এখানে মাত্র দুটি টেস্ট ম্যাচ হয়েছে, দুটি ম্যাচই একই রকম হয়েছে, সম্ভবত আমরা যা আশা করেছিলাম তার চেয়ে একটু ধীরগতির। আমরা যদি ৪৫০ রান করতে পারতাম, তবে গল্পটা অন্যরকম হতে পরত। তবে আজকের ম্যাচে পুরো কৃতিত্ব বাংলাদেশের। এই ম্যাচে তারা ভালো খেলেই জয় পেয়েছে।

তিনি যোগ করেন, আমাদের প্রত্যেক প্লেয়ারকে এখান থেকে শিক্ষা নিতে হবে এবং পরবর্তী ম্যাচে তাদের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমাদের এখন হ্যাগলির দিকে নজর দিতে হবে এবং আশা করি আমরা সেখানে একটি ভালো পারফরম্যান্স করতে পারব।

উল্লেখ্য, নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেছে।

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে শেষ দিন শুরু করা কিউইদের ইনিংস শেষ করতে এক ঘণ্টাও লাগেনি বাংলাদেশের। এরপর ৪০ রানের ছোট্ট লক্ষ্য তাড়ায় দুটি উইকেট হারাতে হয় বটে, জয়ের মাহাত্ম্য তাতে কমেনি একটুও।

বাংলাদেশের ম্যাচ জয়ের মুহূর্তটি দেখুন এখানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!