ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিউজিল্যান্ডের মাটিতে যেসব নজির সৃষ্টি করেছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫১, ৫ জানুয়ারি ২০২২
নিউজিল্যান্ডের মাটিতে যেসব নজির সৃষ্টি করেছে টাইগাররা
বাংলাদেশ দল

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। কিউইদের ৮ উইকেটে হারিয়ে একাধিক নজির গড়েছেন টাইগাররা। এর মধ্য দিয়ে অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বাধীন দল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে গেল। 

ম্যাচের পাঁচদিনই প্রাধান্য বিস্তার করে খেলে জয় তুলে নেয় বাংলাদেশ। যার ফলে দারুণ সব রেকর্ডে নিজেদের নাম লিখিয়েছে টাইগাররা। একনজরে দেখে নিন নিউজিল্যান্ডে যেসব নজির সৃষ্টি করেছে মুমিনুল হকের দল-

১. নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে কিউইদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়।

Advertisement

২. ১৬ বারের চেষ্টায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের প্রথম টেস্ট জয়।

৩. আইসিসি র‌্যাংকিংয়ে প্রথম পাঁচে থাকা কোনো দলের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্টে প্রথম জয়।

৪. চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। ঝুলিতে এল ১২ পয়েন্ট।

৫. উইকেটের নিরিখে টেস্টের ইতিহাসে বাংলাদেশের সব থেকে বড় জয় এটি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটে জিতেছিলেন টাইগাররা।

বাংলাদেশের ম্যাচ জয়ের মুহূর্তটি দেখুন এখানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!