করোনামুক্ত হয়েই প্যারিসে ফিরে এসেছেন মেসি। এর আগে গত ২৮ ডিসেম্বর করানো পরিক্ষায় করোনা পজিটিভ হন তিনি। ২ জানুয়ারি তা নিশ্চিত করে একটি বিবৃতি দেয় পিএসজি। সে সময় বড়দিনের ছুটি কাটাতে রোজারিওতে ছিলেন রেকর্ড সাতবারের বর্ষসেরা এই ফুটবলার।
আরো পড়ুন: একই দিনে সেমিফাইনালের লড়াইয়ে আবাহনী ও মোহামেডান
.png)
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, প্রটোকল মেনে আইসোলেশনে থাকার পর সবশেষ টেস্টে লিওনেল মেসি করোনা নেগেটিভ হয়েছেন। ফুয়েন্স হিল থেকে ব্যক্তিগত বিমানে করে সপরিবারে প্যারিসে ফিরে গেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, রোজারিও বিমানবন্দরে ব্যাগবোচকা নিয়ে বিমানে উঠছেন মেসি।
আরো পড়ুন: করোনায় আক্রান্ত নান্নু
ফিটনেস ঠিক আছে কি না কিংবা ভাইরাস তার শরীরে কোনো ছাপ ফেলেছে কি না জানতে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে পিসজি মেডিক্যাল টিমের কাছে আনুষঙ্গিক স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
ফরাসি জায়ান্ট পিএসজির আশা, আগামী রোববার রাতে লিওঁর বিপক্ষে তাদের পরের লিগ ওয়ান ম্যাচেই মেসিকে দেখা যাবে। গত এক সপ্তাহ ধরে অনুশীলনে নেই তিনি। তাই এমন আশা করা একটু বাড়াবাড়ি হতে পারে। তবে লিও এর আগেও নানা বাধা পেরিয়ে এসেছেন বলেই কি না আশা একটু বেশি।