ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

করোনা পজিটিভ পিএসজির ডি মারিয়া, ড্রাক্সলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৭, ৮ জানুয়ারি ২০২২
করোনা পজিটিভ পিএসজির ডি মারিয়া, ড্রাক্সলার
অ্যাঞ্জেল ডি মারিয়া ও জুলিয়ান ড্রাক্সলার

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া ও মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলার করোনায় আক্রান্ত হয়েছেন।

আর্জেন্টাইন তারকা ডি মারিয়া এবারের মৌসুমের পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৬ ম্যাচে তিন গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে জার্মান মিডফিল্ডার ড্রাক্সলার ১৪ ম্যাচে দুটি গোল ও দুটি এসিস্ট করেছেন।

এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে বৃহস্পতিবার করা করোনা পরীক্ষায় এই দুজন পজিটিভ হয়ে বর্তমানে আইসোলেশনে আছেন।

Advertisement

বৃহস্পতিবার ফ্রান্সে নতুন করে দুই লাখ ৬১ হাজারেরও ওপরে নতুন কেস ধরা পড়েছে। যদিও বুধবার রেকর্ড ৩ লাখ ৩২ হাজার ফরাসী নতুন করে আক্রান্ত হয়েছিলেন। সাত দিনের ব্যবধানে ফ্রান্সে দৈনিক প্রতিদিন দুই লাখেরও বেশী আক্রান্ত হচ্ছেন।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ থেকে সুস্থ হয়ে উঠেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। গত মঙ্গলবার করা পিসিআর টেস্টের রিপোর্টে নেগেটিভ হয়েছেন তিনি।

করোনামুক্ত হয়েই প্যারিসে ফিরে এসেছেন মেসি। গত ২৮ ডিসেম্বর করানো পরীক্ষায় করোনা পজিটিভ হন তিনি। ২ জানুয়ারি তা নিশ্চিত করে একটি বিবৃতি দেয় পিএসজি। সে সময় বড়দিনের ছুটি কাটাতে রোজারিওতে ছিলেন রেকর্ড সাতবারের বর্ষসেরা এই ফুটবলার।

১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষে অবস্থান করছেন পিএসজি। ১৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নিস। রোববার মধ্য টেবিলে থাকা অলিম্পিক লিঁওর বিপক্ষে পিএসজির মাঠে নামার কথা রয়েছে।

লিগ ওয়ানে যেভাবে এগোচ্ছে তাতে এবারও শিরোপা জেতা তাদের জন্য সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!