ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে ম্যাচ ছাড়তে বলেছিলো মালিক: ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৪, ৮ জানুয়ারি ২০২২
প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে ম্যাচ ছাড়তে বলেছিলো মালিক: ওয়ার্ন
শেন ওয়ার্ন

১৯৯৪ সালে পাকিস্তান সফরে করাচি টেস্টে খারাপ বল করার জন্য অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে ২ লাখ ৭৬ হাজার ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিলেন পাক দলের সাবেক অধিনায়ক সেলিম মালিক। এমন তথ্য দিয়ে বোমা ফাটালেন ওয়ার্ন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা। পাকিস্তানের টেস্ট জয়ের জন্য ওয়ার্নকে ওমন কু-প্রস্তাব দেন মালিক।

১৯৯৪ সালে পাকিস্তান সফরে যায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টটি ছিলো করাচিতে। টেস্টটি জিততে ৩১৪ রানের টার্গেট পেয়েছিলো পাকিস্তান। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৫৫ রান করে তারা। ম্যাচটি জিততে শেষ দিনে ১৫৯ রান দরকার ছিলো পাকিস্তানের। আর অস্ট্রেলিয়ার জয়ের জন্য ৭ উইকেট দরকার ছিল।

চতুর্থ দিন শেষে ওয়ার্ন এবং টিম মে-কে ঘুষ দিতে চেয়েছিলেন মালিক। অর্থের বিনিময়ে ম্যাচে খারাপ বল করার প্রস্তাব দিয়েছিলেন মালিক। ওয়ার্ন বলেন, ‘মালিক বলেছিলো, ভাল খেলা হচ্ছে। আমি বলেছিলাম, কাল মনে হচ্ছে আমরাই জিতব। সেই সময় সে বলে, আমরা হারতে পারবো না। তুমি জান না পাকিস্তানের মাটিতে আমরা হারলে কি হতে পারে। আমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আমাদের আত্মীয়দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।’

Advertisement

ওয়ার্ন আরো বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না কি বলব। আমি অবাক হয়ে চুপ করে বসেছিলাম কিছুক্ষণ। তারপর বলেছিলাম কাল তোমাদের হারাবোই।’

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০০০ সালে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন মালিক। ওয়ার্ন বলেন, ‘৩০ বছর আগে এটা নিয়ে কোনো কথা হয়নি। কখনো এটা সামনেও আসেনি। মালিক যখন আমাকে প্রস্তাব দিয়েছিলো, আমি চমকে গিয়েছিলাম। আমি ঐ ব্যাপারে কিছুই জানতাম না।’

শেষ পর্যন্ত টেস্টটি ১ উইকেটে হারে অস্ট্রেলিয়া। ইনজামাম উল হক ৫৮ ও শেষ ব্যাটার মুশতাক আহমেদ ২০ রানে অপরাজিত থাকেন। শেষ উইকেটে ৫৭ রান যোগ করেন ইনজি ও মুশতাক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কি হয়েছিলো, সেটিও জানান ওয়ার্ন। তিনি বলেন, ‘ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাঁড়িয়ে ছিলাম আমরা। পাকিস্তানের দিকে তাকিয়ে ছিলাম আমি। মালিক বসে ছিল সেখানেই। তার মুখ যেন বলতে চাইছে- ‘তুমি টাকাটা নিতে পারতে।’

মালিকের প্রস্তাব অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক মার্ক টেলর এবং কোচ বব সিম্পসনকে জানিয়েছিলেন বলে দাবী করেন ওয়ার্ন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: শেন ওয়ার্ন
লিংক সফলভাবে কপি হয়েছে!