ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইয়াসিরের সঙ্গে খারাপ ব্যবহারে শাস্তির মুখে জেমিসন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৯, ১১ জানুয়ারি ২০২২
ইয়াসিরের সঙ্গে খারাপ ব্যবহারে শাস্তির মুখে জেমিসন
ইয়াসির আলীকে আউট করার পর বাজে ব্যবধার করেছিলেন জেমিসন

নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ১১৭ রানে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটার ইয়াসির আলী রাব্বির সঙ্গে দুর্ব্যবহারের কারণে শাস্তির মুখোমুখি হয়েছেন নিউজিল্যান্ডের পেস বোলার কাইল জেমিসন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জেমিসনকে এই শাস্তি দিয়েছে। শাস্তি হিসেবে তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এই পেসারের নামের পাশে যোগ করা হয়েছে আরো একটি ডিমেরিট পয়েন্ট।

আরো একটি বলার কারণ, গত ২৪ মাসে এ নিয়ে তৃতীয়বার এমন অপরাধ করলেন জেমিসন এবং তিনবারই তার নামের সঙ্গে একটি করে মোট তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো।

Advertisement

ক্রাইস্টচার্চে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা জেফ ক্রো এই শাস্তির কথা ঘোষণা করেন। জেমিসন শাস্তি মেনে নেয়ার পর শুনানির কোনো প্রয়োজন হয়নি।

বাংলাদেশের প্রথম ইনিংসের সময় এই খাআপ ব্যবহারের ঘটনা ঘটিয়েছিলেন জেমিসন। বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে বেশ ভালো ব্যাটিং করেছিলেন ইয়াসির আলী রাব্বি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছিলেন তিনি। ৪১তম ওভারে বল করছিলেন কাইল জেমিসন। তার ওভারের ৪র্থ বলে আউট হয়ে যান ইয়াসির।

বাংলাদেশের এই ব্যাটারের উইকেট নিয়েই তার দিকে বেশ বাজে ভঙ্গি করার পাশাপাশি বাজে মন্তব্য করেন জেমিসন। এ বিষয়টাই ফিল্ড আম্পায়ারের রিপোর্টে উঠে আসে এবং পরবর্তীতে ম্যাচ রেফারি জেফ ক্রো এটাকে আইসিসির খেলোয়াড় আচরণবিধির আর্টিকেল ২.৫ এর লঙ্ঘণ বলে চিহ্নিত করেন।

এর আগে গত ২৪ মাসে জেমিসন যে দু’বার অপরাধ করেছিলেন, তার একটি বাংলাদেশের বিপক্ষেই। ২০২১ সালের ২৩ মার্চ ক্রাইস্টচার্চে ওয়ানডেতে দ্বিতীয়বার বাংলাদেশের বিপক্ষে এ ধরনের অপরাধ করে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন।

তারও আগে ২০২০ সালের ২৮ ডিসেম্বর তাওরাঙ্গা ওভালে পাকিস্তানের বিপক্ষে খেলোয়াড় আচরণবিধির লঙ্ঘণ করে নিজের নামের পাশে ডিমেরিট পয়েন্ট যুক্ত করে নেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!