বার্সার ভবিষ্যৎ প্রসঙ্গে জাভি বলেন, আমি দল নিয়ে ইতিবাচক। নিজে যে কাজ করেছি, সেগুলো দেখছি এবং ইতিবাচকভাবেই। ফুটবলাররা খেলার ধরনটা বুঝতে পারছে। আমাদের ভালো কিছুর জন্য সময় দরকার কিন্তু এখনও প্রতিদ্বন্দ্বীতা করতে পারব।
রিয়াল মাদ্রিদ থেকে কাউকে সরিয়ে দেওয়ার সুযোগ থাকলে কাকে দিতেন এমন প্রশ্নের জবাবে জাভি বলেন, আমার কাউকে সরিয়ে দেওয়ার দরকার নেই। সবার জন্য ভালো হয় খেলাটা এবং আমরা কোথায় আছি সেটা দেখা।
.png)
তিনি আরো বলেন, আমাদের বাস্তবতা বুঝতে হবে। কোনো কিছুই আমাদের বদলাতে পারবে না। আমি আশা করি সবাই সেখানে গিয়ে ভালো খেলবে। প্রতিদ্বন্দ্বীতাটা উপভোগ করতে পারাটাই সুন্দর, দারুণ।
দলের অবস্থা প্রসঙ্গে জাভির মন্তব্য, আমি দলে ভালো অবস্থানই দেখছি। আমাদের আত্মসমালোচনা করতে হবে কিন্তু আমি ভালো কিছুই দেখি। পেদ্রি, ফেরান ও আরাউহোর মতো খেলোয়াড়রা দলের জন্য গুরুত্বপূর্ণ।
গত শেষ কিছু এল ক্ল্যাসিকোতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সা। ফলে এই ম্যাচে জয় পাওয়া কাতালান ক্লাবটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে জাভি বলেন, এটা অনেক কিছু বদলে দেবে। ফাইনালে পৌঁছাতে পারা ও একটা শিরোপা জিততে পারা দলটাকে একটা ভালো রূপ দেবে।
তিনি আরো বলেন, এটা খুব গুরত্বপূর্ণ হবে। হয়তো আমাদের শিরোপা দেবে না কারণ ফাইনাল এখনও বাকি, কিন্তু এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।