চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে রোমাঞ্চ ছড়ানো এল ক্ল্যাসিকোতে হেরে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা।
বুধবার রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে হওয়া সেমিফাইনাল ম্যাচটিতে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে রিয়াল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে। পরে অতিরিক্ত ত্রিশ মিনিটের অষ্টম মিনিটের গোলে জয়ের দেখা পায় কার্লো আনচেলত্তির দল।
.png)
ম্যাচের ২৫ ও ৭২ মিনিটে রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও করিম বেনজেমা। অন্যদিকে বার্সেলোনার হয়ে গোল করেন লুক ডি ইয়ং (৪১) ও আনসু ফাতি (৮৩)। এই স্কোরেই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৮ মিনিটের মাথায় ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। তারপরও বার্সা চালিয়ে যায় লড়াই। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কাতালানরা। ফলে জয়ের উচ্ছ্বাস রিয়ালের শিবিরেই দেখা মেলে।
দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও।