ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি বললেন, ‘শিগগিরই দেখা হবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৬, ১৪ জানুয়ারি ২০২২
মেসি বললেন, ‘শিগগিরই দেখা হবে’
লিওনেল মেসি (ফাইল ছবি)

আর্জেন্টিনায় বড়দিনের ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। এরপর সুস্থ হয়ে ফ্রান্সে ফিরেছেন বেশ কিছুদিন আগে। এরই মধ্যে কোভিড-১৯ পরীক্ষায় হয়েছেন নেগেটিভ। এবার শিগগিরই মাঠে ফেরার আশা প্রকাশ করেছেন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) তারকা।

করোনা থেকে আগেই সেড়ে উঠলেও এর ধকলটা পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় সবশেষ ম্যাচ খেলতে পারেননি মেসি। তার পুরোপুরি সেরে উঠতে এত বেশি সময় লাগবে, শুরুতে ভাবেননি এই আর্জেন্টাইন।

গত ২ জানুয়ারি করোনাভাইরাস পজিটিভ হন মেসি। চারদিন পরই তার ফল নেগেটিভ আসে। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের ধকল কাটিয়ে উঠতে মেসিকে বিশ্রাম দেয় পিএসজি। তাই গত রোববার লিওঁর বিপক্ষে সবশেষ ম্যাচে তাই তাকে খেলায়নি লিগ ওয়ানের দলটি।

Advertisement

এরপর বৃহস্পতিবার ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে একটি ছবি দিয়ে মেসি লিখেছেন, মাঠে ফিরতে হয়তো আর খুব বেশি সময় লাগবে না তার। একই সঙ্গে কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

মেসি লিখেছেন, শুভ অপরাহ্ন! আপনারা সবাই জানেন, আমার কোভিড হয়েছিল। আপনাদের পাঠানো বার্তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সেরে উঠতে আমার ভাবনার চেয়ে বেশি সময় লেগেছে। এখন আমি প্রায় সুস্থ এবং মাঠে নামতে মুখিয়ে আছি।

তিনি আরো লিখেছেন, নিজেকে শতভাগ তৈরি রাখতে আমি এই দিনগুলোতে অনুশীলন করেছি। দারুণ কিছু চ্যালেঞ্জ এই বছর আসতে যাচ্ছে। আশা করি, খুব শিগগিরই আবার দেখা হবে। ধন্যবাদ!!!

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ১৬ ম্যাচে ৬ গোল করেছেন মেসি, করিয়েছেন চারটি। সতীর্থদের জন্য সুযোগ তৈরি করেছেন মোট ৩২বার। 

লিগ ওয়ানে যদিও গোলের হিসেবে নিজেকে এখনো মেলে ধরতে পারেননি মেসি। এখানে ১১ ম্যাচ খেলে করেছেন কেবল এক গোল। লিগ ওয়ানে আগামী শনিবার ব্রেস্তের বিপক্ষে খেলবে পিএসজি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!