পুরুষদের বিভাগে এবার সেরার তালিকায় ফেবারিট হিসেবেই আছেন বর্তমান বিজয়ী পোলিশ এই তারকা। আর নারীদের বিভাগে বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুটেলাসেরই পাবার সম্ভাবনা বেশি।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায় সর্বোচ্চ ৪১ গোল করেছেন লেভানদোভস্কি। এবারের মৌসুমে মাঝামাঝিতে এসে এরই মধ্যে একটি হ্যাটট্রিকসনহ করেছেন ২৩ গোল। ফিফা বর্ষসেরার তালিকায় তিনি লিভারপুলের মোহাম্মদ সালাহ ও পিএসজির লিওনেল মেসির সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। মেসির কাছেই তিনি এবারের ব্যালন ডি’অর এর শ্রেষ্ঠত্ব হারিয়েছেন।
.png)
নভেম্বরে লেভানদোভস্কিকে হটিয়ে ক্যারিয়ারের রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর পুরস্কার হাতে নেবার পর মেসি বলেছিলেন, তুমি একের পর এক রেকর্ড ভঙ্গ করেছো এবং এই ব্যালন ডি’অর তোমারই প্রাপ্য ছিল। পুরো মৌসুম তুমি দুর্দান্ত খেলেছো।
বুন্দেসলিগা মৌসুমে লেভানদোভস্কির ৪১ গোল নতুন মাইলফলক স্পর্শ করেছে। বায়ার্ন কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলার তার সময়ে করেছিলেন সর্বোচ্চ ৪০ গোল। ৩৩ বছর বয়সী পোলিশ এই তারকা অবশ্য ইউরোপে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। কোয়ার্টার ফাইনাল থেকে বায়ার্ন বিদায় নেবার পর তিনি আর এগুতে পারেননি। তার উপর ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি।
জাতীয় দলের হয়ে পোল্যান্ডকেও ইউরো চ্যাম্পিয়নশীপে নক আউট পর্ব উপহার দিতে পারেননি। গ্রুপ পর্ব থেকে বিদায়ে হতাশ হতে হয় পোল্যান্ডকে।
২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে ফিফা বর্ষসেরা খেলোয়াড়, কোচ, গোলরক্ষক, সেরা একাদশ বেছে নেবে।
পিএসজিতে পাড়ি জমানোর আগে বার্সেলোনার হয়ে মেসি মাঠ ও মাঠের বাইরে বেশ কঠিন সময় কাটিয়েছেন। কিন্তু কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ক্যারিয়ারে এটি মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপা।
অন্যদিকে লিভারপুল গত মৌসুমে কোন শিরোপা জয় করতে পারেনি। তবে এই সময়ের মধ্যে সালাহ করেছেন সর্বোচ্চ ২৬ গোল। ২০২১-২২ মৌসুমেও তিনি ইতোমধ্যেই ২৩ গোল ও ৯টি এসিস্ট করে লিভারপুলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আফ্রিকান নেশন্স কাপে বর্তমানে মিশরকে নেতৃত্ব দেয়া এই রেড ফরোয়ার্ড বর্ষসেরার পুরস্কার জয় করতে পারলে দ্বিতীয় আফ্রিকান খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন। এর আগে ১৯৯৫ সালে লিবিয়ার জর্জ উইহা ফিফা বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন।
নারীদের বিভাগে ব্যালন ডি’র জয় করা পুটেলাস বার্সেলোনা সতীর্থ জেনিফার হারমোসো ও চেলসির অস্ট্রেলিয়ান স্ট্রাইকার স্যাম কারকে ছাড়িয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই তিনজনই এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন।
২৭ বছর বয়সী পুটেলাস বার্সেলোনার মধ্যমাঠে নিজেকে দারুণভাবে প্রমান করেছেন। ঘরোয়া ও ইউরোপীয়ান মিলিয়ে এই স্প্যানিশের নেতৃত্বে এবার বার্সেলোনা ট্রেবল জয় করেছে। ইংল্যান্ডের রুসি ব্রোঞ্জ গত বছর ফিফা বর্ষসেরা নারী ফুটবলার মনোনীত হয়েছিলেন।
সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ম্যানুয়েল নয়্যার, জিয়ানলুইজি ডোনারুমা ও এডুয়ার্ডো মেন্ডি। ইতালির রবার্তো মানচিনি, চেলসির থমাস টুখেল ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা রয়েছেন সেরা কোচের তালিকায়।
গত মৌসুমে বার্সেলোনা নারী দলকে টেব্রল উপহার দেয়া কোচ লুইস কোর্টেস, চেলসির এমা হায়েস ও সাবেক ইংল্যান্ড এবং বর্তমানে ইংল্যান্ডের দায়িত্বে থাকা সারিনা উইগম্যান রয়েছেন নারী দলের সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায়।