ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশি-বিদেশিদের নিয়ে প্রথম অনুশীলনে চ্যালেঞ্জার্স

বিপিএল-২২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০১, ১৮ জানুয়ারি ২০২২
দেশি-বিদেশিদের নিয়ে প্রথম অনুশীলনে চ্যালেঞ্জার্স
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের  প্রথম অনুশীলনে জ্যামাইকান হার্ডহিটার কেনার লুইস

বাংলাদেশ প্রিমিয়ার টি-২০ লিগের (বিপিএল) জন্য অনুশীলন শুরু করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

মঙ্গলবার মিরপুর একাডেমী মাঠে অনুশীলন করেন দলের সদস্যরা। প্রথম অনুশীলনে সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও বেনি হাওয়েল অনুপস্থিত ছিলেন।

প্রধান কোচ পল নিক্সনের তত্ত্বাবধানে অনুশীলনে ছিলেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী পেসার আকসার আহমেদ। ক্রিকেটার হিসেবে পরিপূর্ণ বিকাশের লক্ষ্য তরুণ এ পেসারের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নেট বোলার হিসেবে দলের অনুশীলনে থাকবেন আকসার আহমেদ।

Advertisement

প্রথম অনুশীলনে নিজের লক্ষ্যর কথা জানাতে গিয়ে জ্যামাইকান হার্ডহিটার কেনার লুইস বলেছেন, এটা আমার প্রথম বিপিএল। এখানে আসতে পেরে আমি উচ্ছ্বসিত। প্রতিযোগিতায় নিজের সেরাটা দিতে চাই। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া। তা করতে পারলে আমার দলও উপকৃত হবে।

তিনি আরো বলেন, শুনেছি এখানকার উইকেটগুলো মাঝে মধ্যে মন্থর, মাঝে মধ্যে ফাস্ট হয়। আশা করছি, এ অবস্থার সাথে মানিয়ে নিতে সমস্যা হবে না।

দর্শকদের উদ্দেশ্যে কেনার লুইস বলেন, নিশ্চিতভাবেই আপনারা কিছু বিগ-হিট দেখতে পাবেন ! আশা করছি, সেগুলো উপভোগ করবেন। ক্রিকেটটা উপভোগ করুন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পাশেই থাকুন, ‘বর্ন টু উইন’।

সোমবার চাদউইক ওয়ালটনের সঙ্গে ঢাকা আসেন কেনার লুইস। দুই জ্যামাইকান ছাড়াও এদিন অনুশীলনে ছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে খেলা জ্যামাইকান ক্রিকেটার রায়াদ এমরিত। 

মঙ্গলবার ঢাকা আসার কথা ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েলের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!