লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সামনে এখনো অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন টিকে আছে। যদিও শেষ ১৬’তে ম্যানচেস্টার ইউনাইটেডের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অ্যাথলেটিকো মাদ্রিদকে। মৌসুমে নিজেদের কিছুটা হলেও স্বপ্ন পূরণে ইউনাইটেডকে হারানোর বিকল্প নেই।
এরই মধ্যে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে লা লিগার শিরোপা দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়েছে সিমিওনের দল। ২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল বেটিসের থেকে ৪ পয়েন্ট পিছিয়ে লা লিগা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
.png)
গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ।
এবারের মৌসুমে একমাত্র শিরোপা জয়ের আশা হিসেবে কোপা দেল রে’ টিকে ছিল। কিন্তু এখন সেটাও হাতছাড়া হয়ে গেছে। রিয়াল এরেনায় আদনান জানুজা ও আলেক্সান্দার সোরলোথের গোলেই সোসিয়েদাদের জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে সিমিওনে বলেছেন, গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে। আর এই মৌসুমটা শুরু থেকেই কঠিন প্রমানিত হয়েছে। যদিও এখনো কিছুটা সুযোগ বাকি আছে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে এখনো আমরা টিকে আছি।
সব ধরনের প্রতিযোগিতায় এ নিয়ে মাত্র দুটিতে জয়ী হয়েছে অ্যাথলেটিকো। লিগে এবারের মৌসুমে গত সাতটি ম্যাচে মাত্র একটিতে কোন গোল হজম করেনি।
সিমিওনে বলেন, দলের উন্নতি এখন একমাত্র প্রয়োজন খেলোয়াড়দের সবদিক থেকে সহযোগিতা করা। কিভাবে তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসবে সেই আত্মবিশ্বাস তাদের দেয়া। এই কঠিন পরিস্থিতিতে মানসিক ভাবেও তাদের শান্ত রাখতে হবে।
তিনি আরো বলেন, পুরো ম্যাচের শারিরীক ভাষাও বদলাতে হবে। তবে সবকিছুই করতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে। আমি সবসময়ই আশাবাদী এবং খেলোয়াড়দের আমার পূর্ণ আস্থা আছে।
৩৩ মিনিটে জানুজা রিয়াল সোসিয়েদাদকে এগিয়ে দেবার আগে অ্যাথলেটিকোর ইয়ানিক কারাসকোর শট পোস্টে লেগে ফেরত আসে। বেলজিয়ান মিডপিল্ডার জানুজাও প্রথম শটটি পোস্টে লাগিয়েছিলেন।
তবে অ্যাথলেটিকো ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে হেড দিয়ে দলকে এগিয়ে নিতে কোন ভুল করেননি। ৪৭ মিনিটে দ্বিতীয় গোলটির পিছনেও অ্যাথলেটিকোর ডিফেন্ডারদের ভুলকেই দায়ী করা যায়।
রক্ষনভাগে কাল সবচেয়ে ব্যর্থ ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপের কাছ থেকে বল ছিনিয়ে সোরলোথ ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন।
কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে আগেই জায়গা করে নেয়া মায়োর্কা, রায়ো ভায়োকানো, কাদিজ, ভ্যালেন্সিয়া ও রিয়াল বেটিসের সাথে নিজেদের অবস্থান নিশ্চিত করলো রিয়াল সোসিয়েদাদ। বাকি দুটি স্থানে জন্য লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ-এলচে এবং বার্সেলোনা-অ্যাথলেটিক বিলবাও।