ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫, ২৫ জানুয়ারি ২০২২
আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহিন আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদি

বছরজুড়ে সব ফরম্যাটে পারফরম্যান্সের হিসেবে বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে স্যার গ্যারফিল্ড সোবার্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছে সংস্থাটি।

২০২১ সালে সবমিলিয়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র ২২ গড়ে ৭৮টি উইকেট শিকার করেছেন পাকিস্তানের তরুণ বাঁহাতি পেসার শাহিন। অর্থাৎ উইকেটপ্রতি তার খরচ ছিল মাত্র ২২ রান। বছরে তার সেরা বোলিং ফিগার ছিল ৫১ রানে ৬ উইকেট। এই পারফর্মেন্সেরই পুরস্কার পেলেন শাহিন।

একইদিন পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডেতে সেরা নির্বাচিত হয়েছেন ৬ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৪০৫ রান করা পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। আর টেস্টে ১৫ ম্যাচে ছয় সেঞ্চুরিতে ১৭০৮ রান করে সেরার মুকুট পেয়েছেন ইংল্যান্ডের জো রুট।

Advertisement

এছাড়া বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে ভারতের স্মৃতি মানদানার নাম ঘোষণা দিয়েছে আইসিসি। আর বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন মারাইস এরাসমাস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!