ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সমালোচনা নয়, ক্রিকেটারদের মেডেল দেয়ার পক্ষে কলিংউড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৫, ২৯ জানুয়ারি ২০২২
সমালোচনা নয়, ক্রিকেটারদের মেডেল দেয়ার পক্ষে কলিংউড
পল কলিংউড

এ মাসেই অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ সিরিজ হারে ইংল্যান্ড।  ৪-০ ব্যবধানে হারা পাঁচ ম্যাচের সিরিজে কোন ম্যাচেই লড়াই করতে পারেনি ইংলিশরা। যেই একটি টেস্ট ড্র হয়েছে, সেটিও ভাগ্যের সহায়তায়। এরপরই ইংল্যান্ডের পারফরমেন্সের সমালোচনা সর্বত্র।

কিন্তু ইংল্যান্ড দলের পাশে দাঁড়িয়েছেসন সাবেক অধিনায়ক ও বর্তমান সহকারী কোচ পল কলিংউড। তিনি জানান, সমালোচনা নয়, ইংল্যান্ডের ক্রিকেটারদের প্রশংসা প্রাপ্য। তাদের মেডেল দেয়া উচিত।

অ্যাশেজ হারের জন্য নিজেদের ভুল স্বীকার করেন কলিংউড। তারপরও ক্রিকেটারদের পাশে আছেন তিনি, ‘হ্যাঁ অবশ্যই আমরা ভুল করেছি। আমরা দল নির্বাচনে ভুল করেছি, টসের ক্ষেত্রে ভুল করেছি। কিন্তু বিষয়টি হলো আমরা উঠে ঘুঁড়ে দাঁড়িয়েছি এবং পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ খেলতে রাজি হয়েছি। ছেলেদের এজন্য মেডেল দেওয়া উচিত।’

Advertisement

কলিংউড আরো বলেন, ‘অস্ট্রেলিয়া এ বিষয়ে মোটেও চিন্তিত ছিল না, তারা মানসিকভাবে বিপর্যস্ত একটি দলকে স্বাগত জানাচ্ছে। তারা যেকোন অর্থে অ্যাশেজ সিরিজটা চেয়েছিল। আমরা যদি এ বছর দুইটি এবং পরের বছর তিনটি ম্যাচ খেলতাম তা হলেই হয়তো ভালো হতো।’

অ্যাশেজ হারে ইংল্যান্ড দল নিয়ে সমালোচনা পছন্দ হচ্ছে না কলিংউডের। তিনি বলে, ‘ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা উচিত নয়। এই ছেলেরা মেডেল প্রাপ্য শুধুমাত্র অস্ট্রেলিয়ায় যাওয়ার কারণেই। তাদের বাহ-বা দেওয়া উচিত। পুরো বিষয়টা এমন ছিল যেনো ইংল্যান্ডের ফুটবল দলকে বলা হচ্ছে, বিশ্বকাপ শেষ করে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই আবার ইউরো কাপ খেলতে যেতে বলা। এমন অবস্থায় আপনি কেমন পারফরম্যান্স আশা করেন? এটি হাস্যকর’।

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় না মানুষ এসব জৈব সুরক্ষা বলয়ের কঠিন পরিস্থিতি বুঝতে পারবে। দুবাইয়ের কঠোর বলয় থেকে অ্যাশেজ খেলতে যাওয়া আমার মতে এটি সত্যিই নতুন ধাপ ছিল। নিজে এর অভিজ্ঞতা না থাকলে  আপনি কখনও এটি বুঝতে পারবেন না’।

জৈব-সুরক্ষা বলয়ের কারনে ইংল্যান্ডের বেন স্টোকস বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরেও ছিলেন। একই কারনে মানসিকভাবে সমস্যায় পড়েছিলেন ক্রিস ওকসও। সেটি মনে করিয়ে দিয়েছেন কলিংউড।

তিনি বলেন, ‘ওকসের কথাই বলা যাক, খুবই সাধারণ এবং সবার পছন্দের একজন ছেলে। আমি তাকেও মানসিক সমস্যায় ভুগতে দেখেছি। আমরা স্টোকসকে দেখেছি, যে কি-না বিশ্ব ক্রিকেটে মানসিকভাবে সবচেয়ে শক্ত খেলোয়াড় হিসেবে ধরা হয়, সেও কাবু হয়েছে’।

প্রধান কোচ ক্রিস সিলভারউডের অনুপস্থিতিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ সিরিজে অধিনায়কত্ব করছেন কলিংউড।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!