ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আ জ ম নাছিরের মায়ের মৃত্যুতে জিমন্যাস্টিকস সভাপতির শোক 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ৩১ জানুয়ারি ২০২২
আ জ ম নাছিরের মায়ের মৃত্যুতে জিমন্যাস্টিকস সভাপতির শোক 
আ জ ম নাছিরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কাউন্সিলর, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন এর মাতা ফাতেমা জহুরা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন।

সোমবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ বাদ আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ শেষে কদম মোবারক মসজিদ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, ফাতেমা জহুরা বেগম আজ সোমবার দুপুরে মস্তিকে রক্তক্ষরণ হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!