ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জুলিয়ান আলভারেজকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১৬, ১ ফেব্রুয়ারি ২০২২
জুলিয়ান আলভারেজকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি
জুলিয়ান আলভারেজ

আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে রিভার প্লেট থেকে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নিতে ১৪ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে সিটিজেনরা।

২২ বছর বয়সী আলভারেজ আর্জেন্টিনার হয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দলবদল সম্পন্ন হলেও চলতি বছরের জুলাই পর্যন্ত আলভারেজ ধারে রিভার প্লেটেই থাকবেন।

এ সম্পর্কে সিটির ফুটবল ডিরেক্টর টিক্সিকি বেগিরিস্টেইন বলেছেন, আলভারেজের মধ্যে সিটি দারুণ সম্ভাবনা দেখতে পেয়েছে। বেশ কিছুদিন ধরেই তার উপর নজর ছিল ইংলিশ চ্যাম্পিয়নদের। আক্রমণভাগে তাকে দিয়ে দলের অনেক সহযোগিতা হবে বলেই সিটি বিশ্বাস করে।

Advertisement

তিনি আরো বলেন, দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা তরুণ অ্যাটাকিং খেলোয়াড় হিসেবে আমরা তাকে মনে করছি। তাকে দলে পেয়ে ম্যানচেস্টার সিটি দারুণ খুশি। যোগ্যতা প্রমানে সম্ভাব্য সব সুযোগই তাকে সিটি দিতে পারবে বলে আমি বিশ্বাস করি।

গত বছর জুনে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল আলভারেজের। জুলাইয়ে কোপা আমেরিকা বিজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

গত বছর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সার্জিও অ্যাগুয়েরো দল ছাড়ার পর সিটির আক্রমণভাগে একজন বিশেষজ্ঞ স্ট্রাইকারের অভাব বোধ হচ্ছিল। টটেনহ্যাম থেকে হ্যারি কেনকে দলে ভেড়াতে ব্যর্থ হবার পর সিটি আলভারেজের দিকে নজর দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!