ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

অবৈধ অ্যাকশনে নিষিদ্ধ পাকিস্তানি পেসার হাসনাইন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২২
অবৈধ অ্যাকশনে নিষিদ্ধ পাকিস্তানি পেসার হাসনাইন
মোহাম্মদ হাসনাইন

অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ হাসনাইন। বিগ ব্যাশে প্রশ্নবিদ্ধ হওয়ার পর তার পরীক্ষা নেয়া হয়। সেখানেও উৎরাতে পারেননি তিনি। যার ফলে হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়েছে। 

বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ায় চলমান পিএসএলেও আর খেলা হচ্ছে না হাসনাইনের। এর আগেগত ২ জানুয়ারি বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের পক্ষে তার অভিষেক হয়েছিল। সাকিব মাহমুদের পরিবর্তে সুযোগ পান তিনি।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে বিগ ব্যাশে নিজের প্রথম ওভারেই তিনটি উইকেট শিকার করেন হাসনাইন। সেই ওভারটি ছিল মেডেন। সেই ম্যাচে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন হাসনাইন। অভিষেক ম্যাচেই এমন পারফরম্যান্সে প্রচুর সুনাম কুড়ান ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার।

এই পাকিস্তানি বোলার বিগ ব্যাশে মোট পাঁচটি ম্যাচ খেলেছেন। শিকার করেছেন সাতটি উইকেট। তারপরই হাসনাইনের বোলিং অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ করেন ম্যাচের দায়িত্বরত আম্পায়াররা। ফলে পাকিস্তানে ফিরে যান তিনি।

এরপর লাহোর বিশ্ববিদ্যালয়ের অধীন ল্যাবরেটরিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন হাসনাইন। সেই পরীক্ষায় দেখা গেছে, তার বোলিং অ্যাকশন অবৈধ।

বর্তমানে হাসনাইন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। ৮.৪৪ ইকোনমিক রেটে তিনি শিকার করেছেন তিনটি উইকেট।

আইসিসির নিয়ম অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইলে হাসনাইনকে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অনুমতি দিতে পারত। কিন্তু আগেও এমন ঘটনায় পিসিবি ঘরোয়া ক্রিকেটেও বোলিং করার অনুমতি দেয়নি এবং হাসনাইনের ক্ষেত্রেও তাই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

আর এ কারণে চলমান পিএসএলে আর খেলা হচ্ছে না এই তরুণ পেসারের। হাসনাইন এখন একজন স্থানীয় কোচের অধীনে তার বোলিং অ্যাকশন শুধরানোর জন্য কাজ করবেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!