ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাঁটুর অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে নয়্যার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২২
হাঁটুর অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে নয়্যার
ম্যানুয়েল নয়্যার

হাঁটুর অস্ত্রোপচারের কারণে আগামী কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। জার্মান ক্লাব সূত্র এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আরবি লিপজিগের বিপক্ষে বুন্দেসলিগায় ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে নয়্যার খেলেছেন। এর মাধ্যমে সাবেক তারকা গোলরক্ষক অলিভার কানের সাথে সমান ৩১০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন নয়্যার।

ঐ ম্যাচের পরের দিনই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বায়ার্নের পক্ষ থেকে অবশ্য নির্দিষ্ট করে বলা হয়নি কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়্যার লিখেছেন তার অস্ত্রোপচার ভালভাবেই সম্পন্ন হয়েছে। দুই সপ্তাহের মধ্যে তিনি মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন।

Advertisement

এ সম্পর্কে বায়ার্নের স্পোর্টিং ডাইরেক্টর হাসান সালিহামিডিজ এক বিবৃতিতে বলেছেন, ‘ক্লাবের সকলেই নয়্যারের দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানিয়েছেন। আমরা নিশ্চিত পূর্নাঙ্গ ফিটনেস নিয়েই দ্রুত সে ফিরে আসতে পারবে।’

আগামী শনিবার বুন্দেসুলিগার পরবর্তী ম্যাচে বায়ার্ন বোখামের মুখোমুখি হবে। এরপর আগামী ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে অস্ট্রিয়ার আরবি সালজবার্গের মোকাবেলা করবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!