ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নয়্যারসহ বায়ার্নের পাঁচজন করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ২ জানুয়ারি ২০২২
নয়্যারসহ বায়ার্নের পাঁচজন করোনায় আক্রান্ত
ম্যানুয়েল নয়্যার

অধিনায়ক ম্যানুয়েল নয়্যারসহ আরো তিন খেলোয়াড় এবং সহকারী কোচ ডিনো টপমোয়েলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ সূত্র নিশ্চিত করেছে।

বায়ার্নের এক বিবৃতিতে বলা হয়েছে নয়্যার ছাড়াও কিংসলে কোম্যান, ক্রোয়েনটিন টলিসো ও ওমর রিচার্ড করোনা পজিটিভ হয়েছেন। এ কারণে নতুন বছরের প্রথম অনুশীলন সেশন ২ জানুয়ারি থেকে সড়িয়ে ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। কোচ সহ খেলোয়াড়রা সবাই সুস্থ্য আছেন এবং প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

ডিসেম্বরে বাভারিয়ান্সদের পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের জার্মান তারকা মিডফিল্ডার জসুয়া কিমিচ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার সপ্তাহ ধরে বিশ্রামে রয়েছেন। এর আগে অক্টোবরে ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন কিমিচ। ব্যক্তিগত কারনে তিনি ভ্যাকসিন নিতে রাজি না হলেও গত মাসে তা নিতে বাধ্য হয়েছেন।

Advertisement

আগামী শুক্রবার বরুসিয়া মনশেন গ্লাডবাখের বিপক্ষে ম্যাচ দিয়ে বায়ার্ন মিউনিখ মৌসুমের দ্বিতীয় ভাগ শুরু করতে যাচ্ছে। করোনা মহামারীর কারণে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনার ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!