ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জিরুদের জোড়া গোলে ইতালিয়ান কাপের সেমিফাইনালে মিলান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ১০ ফেব্রুয়ারি ২০২২
জিরুদের জোড়া গোলে ইতালিয়ান কাপের সেমিফাইনালে মিলান
ছবি: সংগৃহীত

আবারো এসি মিলানের হয়ে জোড়া গোল করেছেন ফরাসি তারকা অলিভার জিরুদ। তার এই দুই গোলের সাথে আরো দুই গোল মিলিয়ে বুধবার ইতালিয়ান কাপে ল্যাজিওকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন মিলান।

সান সিরোতে ম্যাচের ২৪ মিনিটে রাফায়েল লিও গোল করে মিলানকে এগিয়ে দেন। ৪১ মিনিটে লিওর সহায়তায় জিরুদ ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের স্টপেজ টাইমে জিরুদ মিলানকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচ শেষের ১০ মিনিট আগে ফ্রাংক কেসির গোলে মিলানের বড় জয় নিশ্চিত হয়।

বড় এই জয়ের পর উচ্ছসিত মিলান কোচ স্টিফানো পিউলি বলেছেন, মৌসুমের শুরুটা দারুণভাবে করেছিল জিরুদ। কিন্তু পিঠ ও গোঁড়ালির ইনজুরির কারনে তাকে ফর্মে ফিরতে কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। সে আমাদের দলের শক্তিশালী একজন সেন্টার ফরোয়ার্ড। আজ পুরো দলই অসাধারণ খেলেছে। এভাবেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন আমার সামনে মূল চ্যালেঞ্জ।

Advertisement

এর আগে মঙ্গলবার রোমাকে ২-০ গোলে পরাজিত করে বিদায় করার মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইন্টার মিলান। শেষ চারে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টারের মোকাবেলা করবে মিলান। গত সপ্তাহে সিরি আ লিগে মিলান ডার্বিতে টেবিলের শীর্ষে থাকা ইন্টারের বিপক্ষে ২-১ গোলের দারুণ এক জয় নিশ্চিত করেছিল এসি মিলান। ঐ ম্যাচটিতে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ জিরুদ।

ইন্টারের বিপক্ষে ম্যাচের মাধ্যমে ২০১০ সালের পর প্রথমবারের সান সিরোতে ফিরেছিলেন কোচ হোসে মরিনহো। মিলানের সমর্থকদের উষ্ণ অর্ভথ্যনা পাওয়া ম্যাচটিতে মরিনহো অবশ্য দলকে জয় উপহার দিতে পারেননি। এডিন জেকো ও অ্যালেক্সিস সানচেজের গোলে ইন্টারের জয় নিশ্চিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!