ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল নিলাম: আজ উঠবে যাদের নাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০২২
আইপিএল নিলাম: আজ উঠবে যাদের নাম
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে অংশ নেবে দশ দল। প্রতিযোগিতা শুরুর আগে দল গুছিয়ে নিতে চলছে মেগা নিলাম। ব্যাঙ্গালুরুতে আজ চলছে নিলামের দ্বিতীয় দিন।

বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়েছে দ্বিতীয় ও শেষ দিনের নিলাম। প্রথম দিন ৯৭ জন ক্রিকেটারের নাম নিলামে উঠলেও আজ সংখ্যাটা আরো বাড়বে। আজ নিলাম হবে ‘অ্যাকসেলারেটেড অকশান বা ত্বরান্বিত নিলাম’। ফলে মধ্যাহ্নভোজের পূর্ব পর্যন্ত তালিকার ৯৮ থেকে ১৬১ নাম্বার ক্রিকেটারের নাম নিলামে তোলা হবে। 

বাকি ক্রিকেটারদের মধ্যে যাকে নিয়ে অন্তত একটা ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকবে তাকেই তোলা হবে নিলামের টেবিলে। আর যে ক্রিকেটারের ব্যাপারে আগ্রহ দেখাবে না কোন ফ্র্যাঞ্চাইজি তাকে মধ্যাহ্নভোজের পর আর তোলা হবে না নিলামের টেবিলে।

Advertisement

আজ নিলামে বিদেশি ক্রিকেটার হিসেবে টাইগার ক্রিকেটারদের নামও উঠবে। যেখানে দল পাওয়ার সুযোগ থাকবে তাসকিন আহমেদ, লিটন দাস, শরীফুল ইসলামের। এমনকি প্রথম দিন অবিক্রীত থাকা সাকিব আল হাসানের নামও আজ আবার নিলাম টেবিলে উঠবে।

বাংলাদেশ ছাড়াও বিদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া থেকে নাম উঠবে- অ্যারন ফিঞ্চ, ক্রিস লিন, শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, উসমান খাজা, হেইডেন কের, নাথান কোল্টার নাইল, রাইলি মেরেডিথ, নাথান এলিস, ময়জেস হেনরিকেস, বেন ম্যাকডারমট, বেন কাটিং, জশ ফিলিপ, কেইন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, মারনাস লাবুশেন, অ্যান্ড্রু টাই, বিলি স্ট্যানলেক, অ্যাশটন আগার, ক্রিস গ্রিন, জেমস ফকনার।

শ্রীলংকা দলের ক্রিকেটার হিসেবে নিলামে নাম উঠবে- চারিথ আসালাঙ্কা, মহীশ থিকসানা, ভানুকা রাজাপাকসে, আকিলা ধনাঞ্জয়া, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দুষ্মন্ত চামিরা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, লাহিরু কুমারা, ইসুরু উদানা, মহীশ পাথিরানা, দানুষ্কা গুনাতিলাকা, আভিষ্কা ফার্নান্দো।

ইংল্যান্ড ক্রিকেট দলের ক্রিকেটার হিসেবে নিলামে নাম উঠবে- জফরা আর্চার, অ্যালেক্স হেলস, টাইমাল মিলস, সাকিব মাহমুদ, জেমস ভিন্স, ইয়ন মরগ্যান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল থেকে ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে নাম উঠবে- রোভম্যান পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, এভিন লুইস, আলজারি জোসেফ, আকিল হোসেন, ফিদেল এডওয়ার্ডস, কাইল মেয়ার্স, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্রাথওয়াইট, কিমো পল, শেলডন কটরেল, ওডিন স্মিথ, আন্দ্রে ফ্লেচার, শাই হোপ, রস্টন চেজ।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল থেকে নাম উঠবে- রাসি ফন ডার ডুসেন, লুঙ্গি এনগিদি, মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম, তাবরাইজ শামসি, ডোয়াইন প্রিটোরিয়াস, রাইলি রুশো, জানেমান মালান, হেনরিক ক্লাসেন।

নিউজিল্যান্ড ক্রিকেট দল থেকে নাম উঠবে- ডেভন কনওয়ে, ফিন আলেন, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, টিম সাউদি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, ইশ সোধি, নিল ওয়াগনার ও কলিন মুনরো।

এছাড়াও আফগানিস্তান ক্রিকেট দল থেকে হজরতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব, নজিবউল্লাহ জাদরান; আয়ারল্যান্ড থেকে পল স্টার্লিং, জশ লিটল এবং জিম্বাবুয়ে থেকে নাম উঠবে ব্লেসিং মুজারাবানির নাম।

ভারতীয় ক্রিকেটার হিসেবে আজ নাম উঠবে অজিঙ্কা রাহানে, কৃষ্ণপ্পা গৌতম, চেতেশ্বর পূজারা, বিজয় শঙ্কর, করন শর্মা, সন্দ্বীপ ভারিয়ের, রিঙ্কু সিং, ধবল কুলকার্নি, পীযুষ চাওলা, জয়ন্ত যাদব, সৌরভ তিওয়ারি, নবদীপ সাইনি, ইশান্ত শর্মা, শাহবাজ নাদিম, সিদ্ধার্থ কল, সন্দ্বীপ শর্মা, শ্রীবৎস গোস্বামী, খলিল আহমেদ, কেদার যাদব, জয়দেব উনাদকাট, শিভাম দুবে, মায়াঙ্ক মারকাণ্ডে, চেতন সাকারিয়া, মুরালি বিজয়, অভিমন্যু ঈশ্বরণ, হনুমা বিহারি, পবন নেগি, রাজ বাওয়া, মনোজ তিওয়ারি, অর্জুন টেন্ডুলকার, শ্রীশান্তের নাম।

বিশ্বজুড়ে অন্তত ৫৯০ জন ক্রিকেটারের নাম এবারের নিলামে উঠছে। যাদের মধ্যে ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন অন্য দেশ থেকে, পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার আছেন এই তালিকায়। প্রাথমিকভাবে এই নিলামে অংশ নিতে আবেদন করেছিলেন ১২১৪ জন ক্রিকেটার।

এবারের আইপিএলে নিজ নিজ দেশের জাতীয় দলে জায়গা করে নেয়া ২২৮ জন ক্রিকেটার নিলামে উঠবেন, ৩৫৫জন ক্রিকেটারের নাম আছে নিলামে যারা এখনো জাতীয় দলে খেলেননি, এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী দেশগুলো থেকে সাতজন ক্রিকেটার থাকছেন নিলামে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!