[ খেলা ]
অজ্ঞান হয়ে মাটিতে সঞ্চালক, আইপিএল নিলাম গেল থমকে
ছবি: সংগৃহীত
ভারতের ব্যাঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। যেখানে সবাইকে স্তম্ভিত করে আচমকা মাটিতে লুটিয়ে পড়েছেন নিলামের সঞ্চালক। এমতাবস্থায় থমকে গেছে আইপিএলের নিলাম।
এদিন স্থানীয় সময় দুপুর বারোটায় ব্রিজেশ প্যাটেলের সৌজন্যে চলে উদ্বোধনী ভাষণ। এরপর নিলামের সঞ্চালনায় আসেন হিউ অ্যাডমিডস।
মার্কি ১০ তারকার দল পাওয়ার পর চলছিল দ্বিতীয় রাউন্ডের নিলাম। লংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিতে লড়ছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এমন সময়েই ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা।
.png)
সঞ্চালক হিউ অ্যাডমিডস আচমকাই মঞ্চ থেকে নিচে পড়ে যান। প্রাথমিক অবস্থায় মনে হয়েছে অজ্ঞান হয়ে গেছেন তিনি। আবার কেউ কেউ ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই সঞ্চালক।
এমন ঘটনায় থমকে রয়েছে নিলাম। আপাতত সব কার্যক্রম বন্ধ আছে। এ ঘটনার পরে অবশ্য মধ্যাহ্নভোজের বিরতি নেয়া হয়েছে।
এদিকে ক্রীড়া বিশ্লেষক ও সঞ্চালক গৌতম ভিমানি জানিয়েছেন, সুস্থ হয়েছেন সঞ্চালক হিউ এডমিডস। নিলামে উপস্থিত রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সচিব জয়।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!