ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২ হাজার রান ক্লাবের দ্বারপ্রান্তে মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৩, ২ মার্চ ২০২২
২ হাজার রান ক্লাবের দ্বারপ্রান্তে মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ রিয়াদ

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০তে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এজন্য টি-২০তে আর মাত্র ২৯ রান করতে হবে তাকে।

আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-২০ সিরিজে ২৯ রান করলেই ক্যারিয়ারে ২ হাজার পূর্ণ হবে মাহমুদউল্লাহর।

বর্তমানে ১১৩ টি-২০ ম্যাচে ১৯৭১ রান মাহমুদউল্লাহর। আর ২৯ রান করলেই বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসেবে টি-২০তে ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন তিনি।

Advertisement

রান বিবেচনায় দেশের হয়ে মাহমুদউল্লাহর পর দ্বিতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৯৪ টি-২০তে ১৮৯৪ রান করেছেন এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক টি-২০তে ২ হাজারের বেশি রান করা ক্রিকেটাররা:

খেলোয়াড় (দেশ) - ম্যাচ - রান

রোহিত শর্মা (ভারত) - ১২৫ - ৩৩১৩

মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) - ১১২ - ৩২৯৯

বিরাট কোহলি (ভারত) - ৯৭ - ৩২৯৬

পল স্টার্লিং (আয়ারল্যান্ড) - ১০২ - ২৭৭৬

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) - ৮৮ - ২৬৮৬

বাবর আজম (পাকিস্তান) - ৭৩ - ২৬২০

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) - ৮৮ - ২৫৫৪

মোহাম্মদ হাফিজ (পাকিস্তান) - ১১৯ - ২৫১৪

ইয়ন মরগান (ইংল্যান্ড) - ১১৫ - ২৪৫৮

শোয়েব মালিক (পাকিস্তান) - ১২৪ - ২৪৩৫

ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) - ৭১ - ২১৪০

জস বাটলার (ইংল্যান্ড) - ৮৮ - ২১৪০

কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) - ৭৪ - ২০২১

মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান) - ৭০ - ২০১৫

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!