মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। পুরো টেস্টেই দাপট দেখিয়েছে টাইগাররা। তাই এই জয়ে বাংলাদেশ দলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন মাশরাফী ও মাহমুদউল্লাহ।
মাশরাফী লিখেছেন, ‘অবিশ্বাস্য জয়, নতুন ইতিহাস, নতুন সপ্ন। অভিনন্দন পুরো দলকে, অভিনন্দন মুমিনুল। স্পেশাল অভিনন্দন এবাদত। টেস্ট ক্রিকেট জিতলে জীবন আরও সুন্দর। বাংলাদেশ।’
.png)
মাহমুদউল্লাহ লিখেছেন, ‘অবিশ্বাস্য জয়, অভিনন্দন মোমিনুল এন্ড কোং।’
ম্যাচ শেষ হওয়ার পর জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুমিনুল বলেন, আমরা টেস্ট ক্রিকেটে ভালো করছিলাম না। শেষ দুটি ম্যাচ হেরেছি। সামনে এগিয়ে যাওয়ার জন্য টেস্ট দলের একটা জয়ের ভিত তৈরি করা দরকার ছিল। সেদিক থেকে এ জয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ।
অধিনায়কের কাছে ব্যক্তির সাফল্যের চেয়ে দলের সাফল্যই মূখ্য। মুমিনুল বলেন, এটা একটা দলীয় সাফল্য। সবাই জিততে মুখিয়ে ছিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং– সবাই এগিয়ে এসেছে।
এরপর তিনি বলেন, তবে নির্দিষ্ট করে বললে, যাদের কারণে এত বড় সাফল্য ধরা দিয়েছে, তাদের কথা না বললেই নয়। আমরা জিতেছি মূলত আমাদের বোলারদের কারণে। প্রথম ও দ্বিতীয়, দুই ইনিংসেই ওরা ছিল এক কথায় দুর্দান্ত। ওরা কঠোর পরিশ্রম করেছে। ঠিক জায়গায় বল করেছে। নিউজিল্যান্ডকে চাপে রাখতে পেরেছে।
এবাদত হোসেনের প্রশংসা করেঅধিনায়ক মুমিনুল বলেন, সূর্য তাপ দেওয়া শুরু করায় উইকেটও শুষ্ক হয়ে ওঠে। আমরা সেই সুবিধাটা নিতে চেষ্টা করেছি। এবাদত অবিশ্বাস্য বোলিং করেছে। বলতে গেলে এক কথায় দুর্দান্ত বোলিং করেছে।
বাংলাদেশের ম্যাচ জয়ের মুহূর্তটি দেখুন এখানে।