[ খেলা ]
হার্ট অ্যাটাকে ক্রিকেটার রড মার্শের মৃত্যু
ক্রিকেটার রড মার্শ
অস্ট্রেলিয়া দলের এক সময়ের কিংবদন্তি উইকেটকিপার রড মার্শ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মার্শ কুইন্সল্যান্ডে একটি দাতব্য সংস্থার ক্রিকেট ম্যাচ উপভোগ করতে যান। সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত খেলেছেন মার্শ। দেশের হয়ে ৯৬টা টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ক্যাচ আর স্টাম্পিং মিলিয়ে মোট ৩৫৫টা ইউকেট রয়েছে মার্শের দখলে। ৭৪ বছরের সাবেক অজি ক্রিকেটার অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধানও হয়েছিলেন। ৯৬ টেস্টে তার সংগ্রহ ৩,৬৩৩ রান। ৩ সেঞ্চুরি আর ১৬ হাফ সেঞ্চুরি রয়েছে মার্শের। দেশের হয়ে ৯২টি একদিনের ম্যাচও খেলেছেন তিনি। ৯২ ম্যাচে তার সংগ্রহ ছিল ১২২৫ রান।
২০০৫ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে নাম অন্তর্ভুক্ত হয় মার্শের। ২০০৯ সালে নাম উঠে আইসিসির হল অব ফেমেও।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!