ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফেসবুকে তাসকিনকে নিয়ে মাশরাফীর আবেগঘন পোস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:২১, ২২ মার্চ ২০২২
ফেসবুকে তাসকিনকে নিয়ে মাশরাফীর আবেগঘন পোস্ট
ছবি ফেসবুক থেকে নেয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সায় না থাকায় ইন্ডয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন না পেসার তাসকিন আহমেদ। আসন্ন আইপিএল আসরের খেলোয়াড় নিলাম হয়ে গেছে বেশ আগেই। সেখানে নাম থাকলেও কোন ফ্র্যাঞ্চাইজিই দলে নেয়নি তাসকিনকে। নিলামে না নিলেও পুরো মৌসুমের জন্য তাসকিনকে দলে নিতে চেয়েছিল লখনউ সুপার জায়ান্ট।

তবে চলমান দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে অপরিহার্য্য হওয়ায়  তাসকিনকে আইপিএলের জন্য ছাড়তে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মতামতকে প্রাধান্য দিয়ে ইতোমধ্যেই আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউকে ‘না’ বলে দিয়েছেন তাসকিন। ইনজুরিতে পড়া ইংল্যান্ডের পেসার মার্ক উডের পরিবর্তে আসন্ন আইপিএলে তাসকিনকে নিতে চেয়েছিলো লখনউ।

জাতীয় দলের হয়ে খেলা এবং এই পেসারের কাজের চাপ ব্যবস্থাপনার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এসব আলোচনা-সমালোচনার মাঝেই সোমবার (২১ মার্চ) গভীর রাতে তাসকিনকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

Advertisement

তিনি ফেসবুকে পোস্টে নিজের অভিব্যক্তি তুলে ধরেছেন ঠিক এভাবে-

সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে কারন, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখি এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরী।

ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিলো খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও।

দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও কারন, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবেনা তাই তোমার ক্রিকেটের সেরা মূহুর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!