বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ্-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রশিদ্জ্জুামান সেরনিয়াবাত জানান, ৪৫ টি দলে ১৯৬ জন( রিকার্ভ ডিভিশন- পুরুষ ৮৫ ও মহিলা ৫৯ জন এবং কম্পাউন্ড ডিভিশন পুরুষ-৩০ জন ও মহিলা ২২ জন) নিয়ে ২ টি ডিভিশনে( রিকার্ভ ও কম্পাউন্ড) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
.png)
তিনি আরো জানান, র্যাংকিং রাউন্ড ও ইলিমিনেশন রাউন্ড পদ্ধতিতে রিকার্ভ ডিভিশন-৭০ মিটার ও কম্পাউন্ড ডিভিশন-৫০ মিটার দুরত্বের লড়াই হবে ৩০ টি পদকের জন্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:), সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলএবং সিটি গ্রুপের র্নিবাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী, টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মো: কামরুল ইসলাম এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন ও সিটি গ্রুপের কর্মকর্তাবৃন্দ।