ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাউদাম্পটনের জালে চেলসির অর্ধডজন গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ১০ এপ্রিল ২০২২
সাউদাম্পটনের জালে চেলসির অর্ধডজন গোল
চেলসি দল

আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে গত সপ্তাহটা চেলসির কাটে ভীষণ হতাশায়। তবে লিগের শেষ মুহূর্তে এসে ঠিকই লড়াইটা বেশ ভালোভাবে করে যাচ্ছে ব্লুজরা।

শনিবার রাতে সাউদাম্পটনের মাঠে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে চেলসি। প্রথমার্ধে চার গোলের পর দ্বিতীয়ার্ধে করেছে বাকি দুটি। দুবার করে গোলের দেখা পান ম্যাসন মাউন্ট ও টিমো ভেরনার, একবার করে কাই হাভার্টজ ও মার্কোস আলোনসো।

গত শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে লিগ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১০ মিনিটে তিন গোল খেয়ে ৪-১ ব্যবধানে হেরেছিল চেলসি। ঘরের মাঠে পাঁচ মাসে প্রথম এবং ৮৩ বছরের মধ্যে দলটির বিপক্ষে যা তাদের প্রথম হার।

Advertisement

সেই ধাক্কা কাটিয়ে উঠবে কী, বরং তিন দিন পর একই মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়ালের বিপক্ষে ৩-১ গোলে হারের বিষাদ সঙ্গী হয় গতবারের চ্যাম্পিয়নদের।

সুযোগ তৈরি করেও বারবার নষ্ট করার হতাশা তো ছিলই, এর চেয়েও বড় হয়ে উঠেছিল দুটি ম্যাচেই তাদের রক্ষণের দুর্বলতা। ৬ গোল দিয়ে এবং জাল অক্ষত রেখে আপাতত সেই দুর্ভাবনা কাটাল দলটি।

আগামী মঙ্গলবার মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ। তার আগে সাউথ্যাম্পটনের বিপক্ষে এমন দাপুটে জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে মাউন্ট-ভেরনারদের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!