ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় নেদারল্যান্ডস কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৩, ১৯ এপ্রিল ২০২২
হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় নেদারল্যান্ডস কোচ
রায়ান ক্যাম্পবেল

হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় নেদারল্যান্ডসের প্রধান কোচ অস্ট্রেলিয়ান রায়ান ক্যাম্পবেল। গত শনিবার হৃদরোগে আক্রান্ত হবার পর লন্ডনের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হৃদরোগে আক্রান্ত হবার আগে তার ছোট সন্তানের সঙ্গে মাঠে খেলছিলেন ৫০ বছর বয়সী ক্যাম্পবেল। সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়।

শুরুতে হাসপাতালটির আইসিইউতে (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) ছিলেন ক্যাম্পবেল। শারীরিক অবস্থা ভালোর দিকেই ছিল এবং চিকিৎসকরাও তার সুস্থতার ব্যাপারে আশাবাদি ছিলেন। কিন্তু আজ স্থানীয় সময় সকাল ৬টায় জানা যায়, কোমায় চলে গেছেন তিনি। তবে নিজ থেকে শ্বাস নেয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেন ক্যাম্পবেল।

Advertisement

২০১৭ সালের এপ্রিলে নেদারল্যান্ডসের কোচ হিসেবে নিয়োগ পান ক্যাম্পবেল। সর্বশেষ নেদারল্যান্ডসের নিউজিল্যান্ড সফর শেষে ছুটি কাটাচ্ছিলেন তিনি। 

এক সপ্তাহ আগে নিজের শহর পার্থে পরিবার ও বন্ধুদের সাথে ছুটি কাটিয়েছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ক্যাম্পবেল। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষ অস্ট্রেলিয়ার হয়ে দু’টি ওয়ানডে খেলেছিলেন ক্যাম্পবেল। ঐ সিরিজে নবজাতক পুত্রের জন্য অনুপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ঐ সময়ের নিয়মিত উইকেটরক্ষক এডাম গিলক্রিস্ট।

১৯৯৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ৯৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ক্যাম্পবেল। ৩৬ দশমিক ৩১ গড়ে ৬০০৯ রান করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!