মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দলের প্রধান কোচ রিকি পন্টিংয়ের পরিবারের একজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি পন্টিংয়ের সঙ্গে টিম হোটেলে ছিলেন। এমন পরিস্থিতিতে শুক্রবার অনুষ্ঠিত হওয়া দিল্লি ক্যাপিটলস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে মাঠে থাকেননি তিনি।
আইপিএলের নিয়ম মেনেই এই ম্যাচ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন পন্টিং। সবার থেকে আলাদা হয়ে আইসোলেশনে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কোচ। এর আগে টিম সেইফার্টের সঙ্গে দিল্লির অজি অলরাউন্ডার মিচেল মার্শও করোনা পজিটিভ হয়েছিলেন। তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল।
.png)
এছাড়া ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হয়েছিলেন ম্যাসাজ থেরাপিস্ট চেতন কুমার, টিম ডাক্তার অভিজিৎ সালভি এবং সোশ্যাল মিডিয়ার সদস্য আকাশ মানে। সেই সঙ্গে টিম হোটেলের কয়েকজন কর্মীও করোনা আক্রান্ত হয়েছিলেন বলে খবর পাওয়া গিয়েছিল। এ বার রিকি পন্টিং-এর পরিবারে করোনার আক্রমণ দলকে চিন্তায় ফেলেছে।
ম্যাচটি ১৫ রানে হেরেছে দিল্লি। জস বাটলারের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ২২২ রান সংগ্রহ করেছিল দিল্লি। জবাবে ২০৭ রানের বেশি করতে পারেনি পন্টিংয়ের শিষ্যরা।