ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাল রাতে ইরাক যাচ্ছে বাংলাদেশের ১৮ সদস্যের আরচ্যারী দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫২, ২ মে ২০২২
কাল রাতে ইরাক যাচ্ছে বাংলাদেশের ১৮ সদস্যের আরচ্যারী দল
বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে ইরাকগামী বাংলাদেশ আরচ্যারী দল

আগামীকাল মুসলমানদের সব থেকে বড় উৎসব ঈদুল ফিতর। এ দিন রাতেই ইরাকের সোলেমানিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের স্টেজ-২ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ আরচ্যারী দল। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচ্যারী দল কাতার এয়ারওয়েজে আগামীকাল মঙ্গলবার রাত ১১ টায় ঢাকা ত্যাগ করবে।

টুর্নামেন্ট পরিচালনার জন্য বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ৫ জন ট্যাকনিক্যাল অফিসিয়াল দায়িত্ব পালনের জন্য ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া কর্তৃক মনোনীত হয়েছেন। তাদের মধ্যে আজ ৩ জন এবং আগামীকাল ২ জন ঢাকা ত্যাগ করবেন। 

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবারসহ মোট ৮বার টেকনিক্যাল ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement

আরচ্যারী দলের তালিকা: 

রিকার্ভ পুরুষ: মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল,আব্দুর রহমান আলিফ। 

রিকার্ভ মহিলা: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, বিউটি রায়। 

কম্পাউন্ড পুরুষ: নেওয়াজ আহমেদ রাকিব, মিঠু রহমান ও মোহাম্মদ আশিকুজ্জামান।

কম্পাউন্ড মহিলা: শ্যামলী রায়, বন্যা আক্তার ও সুমা বিশ্বাস। 

কর্মকর্তাবৃন্দ: মোহাম্মদ ফায়সাল আহসান উল্লাহ্-টিম ম্যানেজার, মোহাম্মদ মনিরুজ্জামান-সহকারী টিম ম্যানেজার, মোহাম্মদ এজাজ হোসেন-পর্যবেক্ষক, মার্টিন ফ্রেডরিক-প্রধান প্রশিক্ষক, মোহাম্মদ জিয়াউল হক-প্রশিক্ষক ও মোহাম্মদ হাসান-প্রশিক্ষক।

টেকনিক্যাল অফিসিয়ালবৃন্দ: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল-টেকনিক্যাল ডেলিগেট, তানভীর আহমেদ-ডেপুটি চীফ জাজ,কাজী রাফিদ ইবনে রাজীব-কম্পিটিশন ম্যানেজার, মো: রফিক-রেজাল্ট ম্যানেজার, মো: ইমদাদুল হক মিলন-ফিল্ড ক্রু ম্যানেজার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!