বুধবার বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের মিডিয়া, প্রকাশনা ও জনসংযোগ কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
সেখানে বলা হয়েছে, বাংলাদেশ আরচ্যারী পরিবারের সদস্য, ঢাকা ক্রীড়াঙ্গণের পরিচিত মুখ এবং স্বনামধন্য গ্রাফিকস ডিজাইনার মো: মাহমুদ-উল ইসলাম (পল্টু) ঈদের ছুটিতে ঝিনাইদহস্থ বাড়ীতে অবস্থানকালীন ১০ মে ২০২২ তারিখে হৃদ রোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
.png)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উন্নত চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে ঝিনাইদহ থেকে ঢাকায় আসার পথে মানিকগঞ্জ এলাকায় গতকাল আনুমানিক বিকেল ০৫:৩০ মি: মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের এই শুভাকাঙ্খীর মৃত্যুতে অত্র ফেডারেশনের সকল কর্মকর্তা, জাজ, কোচ, আরচ্যার ও কর্মচারীবৃন্দ ফেডারেশনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকাবহ পরিবারকে সমবেদনা জানাচ্ছে। বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন মরহুমকে কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখবে।
মহান আল্লাহ্ তা’আলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।
মৃত্যুকালে মাহমুদ উল ইসলামের বয়স হয়েছিল ৫৩ বছর। ২ ভাই ও ১ বোনের মধ্যে এখন শুধু বোন জীবিত আছেন। তিনি মা, স্ত্রী, ১ ছেলে ও মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।