প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান লাভ করে আবারো চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার পরেও কন্তের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা গিয়েছিল। যদিও সপ্তাহের মাঝামাঝিতে মালিকপক্ষের পক্ষ থেকে ক্লাবের উন্নতি না হলেও কন্তেকে বিদায় করে দেবার একটি গুঞ্জন শোনা গিয়েছিল।
শুক্রবার কন্তে ইতালিতে টটেনহ্যামের ফুটবল পরিচালক ফ্যাবিও পারাতিসির সাথে সাক্ষাত করেন। এসময়ই তিনি ক্লাবের সাথে আরো কিছুদিনে থাকার প্রতিশ্রুতি দেন। তবে কবে নাগাদ কন্তে তার চুক্তি বৃদ্ধি করছেন এ ব্যপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
.png)
৫২ বছর বয়সী এই ইতালিয়ানের সাথে টটেনহ্যামের বর্তমান চুক্তি ২০২৩ সালে শেষ হয়ে যাচ্ছে। তবে চুক্তির শর্তানুযায়ী আরো এক বছর তা বৃদ্ধির সুযোগ ছিল।
গত বছর নভেম্বরে কন্তেকে নিয়োগ দেয়া স্পার্সরা। তার অধীনেই প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান নিশ্চিত করে টটেনহ্যাম আবারো চ্যাম্পিয়ন্স লিগে ফিরে এসেছে। যদিও ফেব্রুয়ারিতে একের পর এক হতাশাজনক পারফরমেন্সের পর কন্তে জানিয়ে দিয়েছিলেন ক্লাবে এখন আর তিনি মোটেই সন্তুষ্ট হতে পারছেন না।
বিশেষ করে গত ২২ ফেব্রুয়ারি তলানির দল বার্নলির কাছে পরাজিত হয়ে প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে চতুর্থ হার নিশ্চিত হয় টটেনহ্যামের। সে সময় কন্তে বলেছিলেন, ‘আমি খুবই হতাশ এবং ক্লাব প্রয়োজন মনে করলে আমি চলে যেতে প্রস্তুত আছি।’
স্কাই ইতালিয়াতে ট্রান্সফার কৌশল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি খুব একটা সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পরে অবশ্য তিনি স্বীকার করেছেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে।
যদিও শেষ পর্যন্ত টটেনহ্যাম ভালভাবেই মৌসুম শেষ করায় বিষয়টি আর বেশীদুর আগাতে পারেনি। গত ১২ মে আর্সেনালের বিপক্ষে লন্ডন ডার্বিতে ৩-০ গোলের জয়ের মাধ্যমে উত্তর লন্ডনের ক্লাবটির চতুর্থ স্থান নিশ্চিত হয়।