ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চুরি হয়ে গেল কামরান আকমলের কোরবানির ছাগল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ৮ জুলাই ২০২২
চুরি হয়ে গেল কামরান আকমলের কোরবানির ছাগল
কামরান আকমল

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই পবিত্র ঈদুল আজহার উৎসবে মাতবেন ধর্মপ্রাণ মুসলিমরা। এর আগে দুঃসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। কোরবানির জন্য কিনে রাখা তার ছাগলটি বাড়ির সামনে থেকে চুরি হয়ে গেছে।

বর্তমানে লাহোরের একটি বেসরকারি মালিকানাধীন হাউজিং সোসাইটিতে থাকেন কামরান আকমল। সেই সোসাইটির অধীনেই সাদা কাপড় দিয়ে প্যান্ডেল বানিয়ে একসঙ্গে কোরবানির জন্য কিনে রাখা পশু রাখা হয়েছে।

সেখান থেকেই কামরানের একটি ছাগল চুরি হয়ে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে কামরানের বাবা জানিয়েছেন, কোরবানির জন্য ছয়টি ছাগল কিনেছিলেন তারা। এর মধ্যে সবচেয়ে দামিটাই চুরি হয়ে গেছে।

Advertisement

যারা কোরবানির পশুগুলো দেখাশোনার দায়িত্বে ছিলেন, তারা রাতে ঘুমিয়ে পড়েন। তখন আনুমানিক রাত ৩টার দিকে চুরির ঘটনাটি ঘটে।

এ বিষয়ে কামরান আকমলের বাবা বলেছেন, ‘এবার কোরবানির জন্য আমরা ছয়টি ছাগল কিনেছিলাম। চোরের দল সবচেয়ে দামি ছাগল, যেটি ৯০ হাজার রুপিতে কিনেছিলাম- সেটি চুরি করে নিয়ে গেছে।’

এদিকে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর তারা আশ্বাস দিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে চোরের দলকে পাকড়াও করে চুরি হয়ে যাওয়া কোরবানির ছাগলটি ফিরিয়ে আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!