ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০’র ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া: পন্টিং

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৩:৪৭, ২৭ জুলাই ২০২২
টি-২০’র ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া: পন্টিং
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাঠে ১৬ অক্টোবর থেকে গড়াবে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। এরইমধ্যে চূড়ান্ত হয়েছে অংশ গ্রহণকারি ১৬ দলের নাম। তবে খেলা মাঠে গড়ানোর আগেই ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে বলে ভবিষ্যৎবাণী দিলেন রিকি পন্টিং।   

সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ তিনি এ ভবিষ্যৎবাণী করেন। সেখানে টি-২০ বিশ্বকাপের আড়াই মাস আগেই জানিয়ে দিলেন ফাইনাল খেলবে কোন দুই দেশ, আর তাদের মধ্যে শেষ হাসি হাসবে কে। 

Advertisement

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় ভারত এবং অস্ট্রেলিয়া এ বারের টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে। ফাইনালে অস্ট্রেলিয়াই জিতবে। গতবারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। বিদেশের মাটিতে গতবারের জয় একটু বেশি আনন্দের ছিল। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া জিতবে সেটা ভাবিনি। কিন্তু ওরা করে দেখিয়েছে।’

পন্টিংয়ের মতে, ফাইনালের পথে ভারত এবং অস্ট্রেলিয়ার পথের বাঁধা হতে পারে ইংল্যান্ড। পন্টিং বলেন, ‘সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড ভয়ঙ্কর। কাগজে-কলমে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অত্যন্ত শক্তিশালী।’

ক্রিকেটের কোনো বিশ্ব আসরের ফাইনালে একবারই মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। পন্টিংয়ের নেতৃত্বেই সেবার ভারতকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। 

এবারও একই দৃশ্যের অবতারণা হবে বলেই বিশ্বাস করেন এই কিংবদন্তি ক্রিকেটার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!