চোটের কারণে দল থেকে বাদ পড়ায় নুরুল হাসান সোহানের বদলে মঙ্গলবার হারারেতে শেষ ম্যাচে বাংলাদেশের নবম অধিনায়ক হিসেবে টস করতে নামবেন ঘরোয়া ক্রিকেটে দীর্ঘসময় ধরে নেতৃত্ব পালন করে আসা মোসাদ্দেক হোসেন।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, চোটের কারণে ছিটকে যাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে। এ অবস্থায় একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের ঘাটতি দেখা দিয়েছে দলে। এ অবস্থায় শেষ ম্যাচের জন্য বিশ্রামে থাকা মাহমুদউল্লাহকে দলে ফেরানো হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
সিরিজের প্রথম ম্যাচ ১৭ রানে হারের পর রোববার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। দাপুটে পারফরম্যান্সে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা আনে টিম বাংলাদেশ। তাই মঙ্গলবারের শেষ টি-২০ ম্যাচটি সিরিজ নির্ধারণী হিসেবে বিবেচিত হচ্ছে।