ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলিয়ান কিংবদন্তি জাগালোর শারিরীক অবস্থার উন্নতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৯, ২ আগস্ট ২০২২
ব্রাজিলিয়ান কিংবদন্তি জাগালোর শারিরীক অবস্থার উন্নতি
মারিও জাগালো

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি মারিও জাগালোর শারিরীক অবস্থার উন্নতি হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র।

ব্রাজিলের এই ‘আইকনিক’ ফুটবল ব্যক্তিত্ব শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে গত বুধবার রিও ডি জেনিরোর হাসপাতাল বারা ডি’অরে ভর্তি হয়েছেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জাগালোকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, ৯০ বছর বয়সী জাগালো মেডিকেল টিমের প্রয়োজনীয় চিকিৎসার বিপরীতে ভালই সাড়া দিচ্ছেন। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্বটা প্রথম গড়েছিলেন তিনিই। 

Advertisement

আগামী মাসে ৯১ বছরে পা রাখতে যাওয়া জাগালো ব্রাজিলিয়ান ফুটবলে ‘বুড়ো নেকড়ে’ নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বয়সেও তিনি বেশ সরব। প্রায়ই নিজের খেলোয়াড়ী জীবনের বিভিন্ন ছবি ও সুভ্যেনির ইনস্টাগ্রামে পোস্ট করেন।

ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা এক লাখেরও বেশি। অসুস্থ হবার মাত্র চার দিন আগেই তিনি সেলুনে চুল-দাঁড়ি কাটানোর একটি ছবি পোস্ট করেন।

১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের সাথে খেলে বিশ্বকাপ শিরোপা উপহার দিয়েছেন ব্রাজিলকে। এরপর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা উপহার দেন। ১৯৯৪ বিশ্বকাপ জয়ী দলটিতে তিনি সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর আবারো ১৯৯৮ সালে কোচের দায়িত্ব পান। সে আসরে ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়েছিল ব্রাজিল। 

খেলোয়াড় ও কোচ হিসেবে জাগালো ছাড়াও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে শুধুমাত্র জার্মানীর ফ্রেঞ্জ বেকেনবাওয়ার (১৯৭৪ ও ১৯৯০) এবং ফ্রান্সের দিদিয়ের দেশমের (১৯৯৮ ও ২০১৮)।

তোস্তাও, পেলে, জর্জিনহো, রিভেলিনো, জারসনদের নিয়ে জাগালোর অধীনে ১৯৭০’র বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলেছিল ব্রাজিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!