ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাই জাম্পে মাহফুজুর রহমানের মৌসুম সেরা পারফরম্যান্স

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ৪ আগস্ট ২০২২
হাই জাম্পে মাহফুজুর রহমানের মৌসুম সেরা পারফরম্যান্স
ফাইল ছবি

বার্মিংহামে চলমান কমনওয়েলথ গেমসের ২২তম আসরে পুরুষদের হাই জাম্পে নিজের মৌসুম সেরা পারফরম্যান্স করেছেন বাংলাদেশের মাহফুজুর রহমান। তিনি লাফিয়ে সফলভাবে ২.১০ মিটার উচ্চতা অতিক্রম করেছেন।

মৌসুম সেরা পারফরম্যান্স করেও অবশ্য পদকের কাছাকাছি যেতে পারেননি মাহফুজুর। ১৩ জনের ভেতর মাহফুজ হয়েছেন একাদশতম। ২.২৫ মিটার উচ্চতা লাফিয়ে অতিক্রম করে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের হামিশ কের। 

অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই ও গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের সোনাজয়ী ব্রেন্ডন স্টার্ক বার্মিংহামে জিতেছেন রূপা। 

Advertisement

টেবিল টেনিসে শুরুর সাফল্যের পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পুরুষ এককে রিফাত সাব্বির ৪-০ সেটে হেরেছেন ঘানার ডেরেক আব্রেফার কাছে। মুহতাসিন হৃদয় ৪-১ সেটে হেরেছেন পাকিস্তানের ফাহাদ খাজার কাছে, একই ব্যবধানে তিনি হেরেছেন গায়ানার ক্রিস্টোফার ফ্র্যাঙ্কলিনের কাছেও।

আজ কমনওয়েলথ গেমসে মেয়েদের হাইজাম্পের বাছাই পর্বে অংশ নেবেন বাংলাদেশের উম্মে হাফসা রুমকি। ২০০ মিটার স্প্রিন্টের হিটে দৌড়াবেন রাকিবুল হাসান। 

টেবিল টেনিসের মিক্সড ডাবলসে মুহতাসিন হৃদয়-সাদিয়া রহমান মৌ জুটি খেলবেন মরিশাসের যোগরাজা অখিলেন-জালিম নন্দশ্রী জুটির বিপক্ষে। মুফরাদুল হামজা ও সোনম সুলতানা খেলবেন দক্ষিণ আফ্রিকার কোগিল থিও-এমফাঙ্গা জোডোয়ার বিপক্ষে। 

পুরুষ ডাবলসে হামজা-সাব্বির জুটির প্রতিপক্ষ নাইজেরিয়ার আমাদি-ওলাজিলদে। রামহিম্লিয়ান বম ও হৃদয় খেলবেন ফিজির ভিকি-চৌহান জুটির বিপক্ষে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!