ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ৫ আগস্ট ২০২২
বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে
ছবি: আইসিসি

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। যেখানে টাইগারদের করা রানের জবাব ভালোভাবেই দিচ্ছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২৭ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান। শুরুতে ব্যাট করে দুই উইকেটে ৩০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের হয়ে রান তাড়া করতে নামেন রেগিস চাকাভা ও তারিসাই মুসাকান্দা। দুজনের কেউই দলকে আশানুরূপ শুরু এনে দিতে পারেননি। প্রথম দুই ওভারেই সাজঘরে ফেরেন তারা।

Advertisement

প্রথম ওভারের শেষ বলে মুস্তাফিজুর রহমানের ডেলিভারিতে বোল্ড হন চাকাভা। অন্যদিকে শরিফুল ইসলামের করা ইনিংসের দ্বিতীয় ওভারে মোসাদ্দেক হোসেনের তালুবন্দী হন মুসাকান্দা। এর আগে তারা করেন যথাক্রমে ২ ও ৪ রান।

শুরুতেই দুই উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলে মাধেভেরে। দুজনে গড়েন ৫৬ রানের জুটি। রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন মাধেভেরে। এর আগে করেন ১৯ রান।

তবে এরপর আর কোনো ক্ষতির শিকার হয়নি জিম্বাবুয়ে। কাইয়া ও সিকান্দার রাজা মিলে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন। এরই মধ্যে কাইয়া পেয়েছেন অর্ধশতকের দেখা। একইপথে আছেন রাজাও। এখন পর্যন্ত তারা ব্যাট করছেন যথাক্রমে ৬০ ও ৪৩ রানে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!