এবারের গ্রীষ্মে ফ্রি ট্রান্সফার সুবিধায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফিরে গেছেন পগবা। যে ধরণের ইনজুরিতে তিনি পড়েছেন তাতে এ বছর তার আর মাঠে নামার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকরা।
কিন্তু স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেশম পগবার ব্যপারে তার আশাবাদের বিষয়টি স্পষ্ট করে বলেছেন, ‘তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোন ধরনের শঙ্কা থাকার কথা নয়।’
.png)
আপাতত পগবার হাঁটুতে কোন ধরণের অস্ত্রোপচার লাগছে না। আর সে কারণেই কাতারে তার খেলার ব্যাপারে অনেকেই আশাবাদী। দলের দুই মূল তারকা পগবা ও এন’গোলো কান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ফ্রান্স কোচ।
দেশম বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সম্পর্কে আলোচনা করেছি। তারা আমার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাদের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। বিশ্বকাপের দলে তাদের থাকাটা জরুরী। কিন্তু কোনকিছু নিয়েই আমরা এই মুহূর্তে শতভাগ নিশ্চিত হতে পারছি না।’
তিনি আরো বলেন, ‘সে কারণেই দলের তরুণদের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করতে হবে। অবশ্যই আমার সঙ্গে পগবার যোগাযোগ আছে। এই মুহূর্তে তার বিশ্বকাপে খেলা নিয়ে আমার মধ্যে অন্তত কোন শঙ্কা নেই।’